১.০
ও চাঁদ তোমার কাছে অামার শুধু এই প্রশ্নটি ছিল,
একাই যদি থাকা তবে সে ক্যান মানব জনম দিল?
একটি বার কি এই অালোতে পড়বে হাতের রেখা?
বলো, কোন জনমে তার সাথে এই অামার হবে দেখা৷
২.০
চাঁদ, অামার সাথে যার দেখা হয় সেই করে যায় ক্ষতি,
কষ্ট না হয় বয়েই যেতাম ভাগ্য অামার এমন হতো যদি;
তোমার অালোয় সেরে যাবে মনের সকল ব্যথার ক্ষত
বলো, হাতের রেখায় কি লিখেছে সে অামার ভবিষ্যৎ৷
৩.০
চাঁদ, চুপ থেকোনা অাজকে তোমার এমন রূপের রাতে
ভুৎ ভবিষ্যৎ সব বলে দাও- যা লেখা অাছে এই হাতে৷
তোমার অালো অামার; কান্না ছড়ায় সে যেন তা বুঝে
না হয় অামিও হারিয়ে যাবো অার অার পাবেনা খুঁজে৷
কাজী সায়েমুজ্জামান
লাইভ ছড়া
বিপিএটিসি, সাভার৷
১৪ নভেম্বর, ২০১৬
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



