একটা মাঠে খেলা চলছে৷ মাঠের চারদিকে দেয়াল তুলে দেয়া হয়েছে৷ দেয়ালের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি৷ দর্শকদের দেয়ালের বাইরে দাড়িয়ে দেয়ালের উপর থেকে খেলা দেখতে হয়৷ তিনজন ব্যক্তি খেলা দেখছেন৷ একজনের উচ্চতা অামার মতো৷ ৫ ফুট ১০ ইঞ্চি৷ সহজেই খেলা দেখতে পারছেন৷ অারেকজনের উচ্চতা ৫ ফুট ছয় ইঞ্চি৷ বেচারা পায়ের অাঙ্গুলের উপর ভর দিয়ে বহু কষ্টে দেয়ালের উপর গলা বাড়িয়ে খেলা দেখছেন৷ কখনো দেখতে পান, কখনে হাল ছেড়ে দেন৷ তৃতীয় ব্যক্তির উচ্চতা মাত্র ৫ ফুট৷ তিনি কোনমতেই খেলা দেখতে পারছেন না৷ অথচ একই টিকেট কেটেছেন৷ এই অবস্থানের নাম ইনইকুয়ালিটি৷ ইনজাস্টিস৷
যারা খেলার অায়োজক ৫ ফুটের ব্যক্তিটারে দেখে তাদের মায়া লাগলো৷ তার সুবিধার জন্য কিছু করতে চাইলেন৷ মাথায় অাইডিয়া নিয়ে অাসলেন৷ ১০ ইঞ্চির একটা টুল তৈরী করলেন৷ ৫ ফুট উচ্চতার ব্যক্তিকে টুলটা দিলেন৷ ওই ব্যক্তি তার উপর দাড়ালেন৷ ফলে সহজেই খেলা দেখতে লাগলেন৷ এই অবস্থার নাম ইকুয়ালিটি৷ সমান সমান অবস্থা৷ এ অবস্থায়ও মাঝের অারেক ব্যক্তি যার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি তার কষ্টের কথা কেউ ভাবেনা৷ এরা মধ্যবিত্ত৷ বেচারা৷ কষ্ট করেই তাকে খেলা দেখতে হবে৷
অায়োজক কমিটির মুখ পাল্টে গেলো৷ যারা অাসলেন সিচুয়েশন দেখে তারা অারেকটি উদ্যোগ নিতে চাইলেন৷ একজনের মাথায় অাইডিয়া অাসলো৷ দেয়ালের দরকার নেই৷ এখানে এমন ব্যবস্থা করতে হবে যাতে টুল দরকার না হয়৷ অাইডিয়া বাস্তবায়ন করে মাঠের চারদিকে লোহার জাল স্থাপন করে দিলেন৷ তিন জনই জালের ফাঁকা দিয়ে খেলা দেখতে পাচ্ছেন৷ এই অবস্থার নাম ইকুয়িটি৷ সাম্যতা যাকে বলে৷ তবুও ফাঁকা দিয়ে খেলা দেখার কষ্ট দেখা যায়৷
অাবার খেলার অায়োজক হলেন অন্যরা৷ তারাও দেখলেন লোহার জালের ফাঁকা অংশ দিয়ে কষ্ট করে খেলা দেখতে হয়৷ অাবার অাইডিয়ার বিষয়টি মাথায় অাসলো৷ একজন চিন্তা করলেন, জালের দরকার কি৷ যেই ভাবা সেই কাজ৷ মাঠের চারদিক থেকে জাল তুলে দেয়া হলো৷ তিন জন দর্শকই কোন বাঁধা ছাড়া খেলা দেখতে লাগলেন৷ এই অবস্থার নাম জাস্টিস৷
বুঝতেই পারছেন৷ জাস্টিস কি৷
মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলেন, দেশের জন্ম দিলেন, অথচ পরে তারাই হলেন দয়ার পাত্র৷ কয়েক যুগ ধরে তারা দয়ার দাক্ষিণা পেয়েছেন৷ যা দিয়ে সংসার তো দূরের কথা৷ চিকিৎসাও চলেনি তাদের৷ ফলে তাদের রিকশা চালাতে হয়েছে৷ মজুর খাটতে হয়েছে৷ ভদ্রস্থ জীবন যাপনের জন্য তাদের ভাতাও দেয়া হয়নি৷ সন্তান জন্ম দিয়েছেন, তারা বৃদ্ধাবস্থায় তাকে দেখেনি৷ সম্প্রতি তারা যেটা পাচ্ছেন তা অাগে দেয়া হলে অাজ তাদেরকে কোটার দয়া দিতে হতোনা৷ রাষ্ট্র তাদের প্রতি এতদিন জাস্টিস করে নি৷ তাদের ৫ ফুট উচ্চতার ওই ব্যক্তির মতো করে রাখা হয়েছে৷
এখন কোটার নামে ইকুয়ালিটি অানয়নের চেষ্টা করা হয়েছে৷ অাগের ভুলের প্রায়শ্চিত্য করতে গিয়ে এখন যারা সমাজের সুবিধাপ্রাপ্ত অংশ, ভালো খেয়ে, ভালো পড়ে, মেধা বাড়িয়ে নিজেদের ৫ ফুট ১০ ইঞ্চিতে রূপান্তর করেছেন, যারা সরকারি চাকরি নিয়ে খুব একটা ভাবেন না, ৫ ফুট উচ্চতার ব্যক্তিকে তাদের সমান করা হয়েছে৷ ফলে মাঝারি ব্যক্তি নিজেকে বঞ্চিত মনে করছেন৷
কোটাবিরোধী অান্দোলন করা করছে? জেনে নিন নিজেদেরকে বঞ্চিত মনে করা এরাই এই অান্দোলনে যুক্ত হয়েছে৷ তবে এখনো সুযোগ অাছে৷ অারো দুটি ধাপ অাছে৷ ইকুয়িটি৷ জাস্টিস৷ অামি অাইডিয়া নিয়ে কাজ করি৷ অাইডিয়া পারে এ সমস্যার সমাধান করতে৷ অামরা জাস্টিস করতে না পারি অন্তত ইকুয়ালিটি থেকে ইকুয়িটির পর্যায়ে নিতে পারি৷ যাতে সব পক্ষ খুশী থাকেন৷
কাজী সায়েমুজ্জামান
খুলনা, ৯ এপ্রিল ২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


