বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক: সমস্যা নাকি সম্ভাবনা?
৩০ শে জুলাই, ২০০৭ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের ঘুমধুম থেকে মিয়ানমারের অভ্যন্তরে ২৫ কিলোমিটার সড়ক যোগাযোগের চুক্তি স্বাক্ষর করেছে সরকার। এ সড়ক স্থাপিত হলে কি হতে পারে দেশের জন্যে??
-সরকার পরিকল্পিত পূর্বমুখী বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হতে পারে।
-মিয়ানমারের রাখাইন প্রদেশের সম্পূর্ণ অবহেলিত উত্তরাংশের কৃষিজাত পণ্য ও মৎস্যসম্পদের সদ্ব্যবহার করা সম্ভব হতে পারে এবং তাতে বাংলাদেশের খাদ্য ঘাটতির কিছুটা লাঘব হতে পারে।
-সীমান্ত বাণিজ্য চালু থাকলে আরাকান প্রদেশের বৃহৎ অংশের জনগণ বাংলাদেশের বাণিজ্যের সঙ্গে যুক্ত হতে পারে এবং বাংলাদেশের টেকনাফ স্থলবন্দর সবসময় কার্যকর থাকার সুযোগ সৃষ্টি হতে পারে।
-মিয়ানমারের জমি বাংলাদেশকে চাষাবাদ ও মৎস্য চাষের জন্য ইজারা দেয়ার ব্যাপারে যে আলোচনা চলছে তাতে দু’দেশেই বাণিজ্যিক পয়েন্ট ও এলাকা সম্প্রসারিত হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রও প্রসারিত হতে পারে।
-মিয়ানমার হয়ে আশেপাশের তৃতীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগ আরও ব্যাপকহারে গড়ে তোলা যেতে পারে যাতে পণ্য আমদানি-রফতানিও বাড়তে পারে এবং পাশাপাশি চোরাচালান ও অনেকাংশে রোধ করা যেতে পারে।
আমি পজিটিভ দিক গুলো বলেছি, আপনাদের মতামত প্রত্যাশা করছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,...
...বাকিটুকু পড়ুনবিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন
বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩

আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে...
...বাকিটুকু পড়ুনঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪

ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে...
...বাকিটুকু পড়ুন