সঙ্কাটাকীর্ণ একুশ পেরিয়ে এসে
আজ তুমি পা ফেলছো
সম্ভাবনার বাইশে। জীবনের সব জীর্ণ
ঝামেলা ঝেড়ে ফেলে দিয়েছো তুমি।
আজ থেকে কেবল হাত পেতে থাকা;
প্রাপ্তিযোগের উপাদান তুলে নিতে।
তোমার জন্মদিনে আমার মস্তিষ্কে
তোমার ছোট্ট ছবিটা ভাসে। কতো পবিত্র
তুমি! তোমার ছোটো বেলারা আমায়
পাগল করে দেয়; আমার দেখতে ইচ্ছে করে
কোন উঠোনে তুমি বেড়ে উঠেছো
একটু একটু। আমার দেখতে ইচ্ছে করে
কোন স্কুলে পড়ে পড়ে বড় হয়েছো তুমি...
আমি জানি আমার শুকনো বুক
তোমাকে টেনে নেয়ার যোগ্য নয়।
আমি জানি আমার কঙ্কালসার দেহে
তোমাকে মানাবে না;
তবুও আজ মন চায় তোমাকে টেনে
বুকে নেই। আদর করি। কিন্তু...
জন্মদিনের শুভাশিষ নিয়ো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


