somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইফ নাদির
এক খণ্ড সাদা পাতায় পুরো পৃথিবী লিখবো বলে কলম ধরেছি। এক খণ্ড কাঁদা মাটিতে পুরো সবুজ ফলাবো বলে হাল বেয়েছি। এক খণ্ড রঙিন কাগজে পুরো বিশ্ব আঁকবো বলে রং তুলি এনেছি। এক খণ্ড হৃদয়ে পুরো দুনিয়া পুষবো বলে দৃঢ়প্রত্যয়ি হয়েছি।

উটকো জামাল ০১

০৩ রা মার্চ, ২০২০ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুট করে উঠে কাগজ কলম নিয়ে বসে পড়লো। এরকম করলে কি আড্ডা জমে? এই চ্যাংড়ার জন্য কোন আড্ডাই কখনো জমে না। সমাজ ছাড়া একটা ছেলে। পাগল কিসিমের। পরিবেশগত কোন জ্ঞানই নেই। দুনিয়ার তাবক অপছন্দের গুণ নিয়ে জন্মেছে। পছন্দসই কোন গুণ-ই নেই।

ওরা কেউ-ই জামালের এই সব আচরণে খুশী নয়। খুশী থাকারও কথা না। কারণ এরকম পাগলের সাথে কে বা থাকতে চায়। আমি তো বরং এই ছেলেগুলোকে অনেক বড় মনের অধিকারী মনে করি। তা না হলে এই গর্ধভ টাইপের ছাগলটার সাথে কখনেই থাকতো না। বন্ধুর হক আদায় করার সম্যক জ্ঞান আছে বলতে হয় ওদের।

কাগজ কলম নিয়ে চুপচাপ বসে কী সব লেখে কেউ-ই নাকি বুঝতে পারে না। বাক্যের শুরু-শেষ কিছুই নাকি মিলেনা। কোন সংলাপেরও নাকি উৎস পাওয়া যায় না। সাহিত্য তো দূরের কথা শব্দ ছাড়া কোন বাক্যই শুদ্ধ হয় না। এ যে কোন ধরনের প্রাণী তা বোঝা বহুত-ই মুশকিল। সারাক্ষণ কাগজ কলম নিয়ে বসে থাকে অথচ সাহিত্যের ‘স’ও পারে না।

তবে মাঝে মধ্যে অবাক হই, এই ভেবে যে; ওর লেখা কি খুব বেশি সাহিত্যে ভরা নাকি, যা বোঝার সাধ্য আমাদের নেই। উমম, হতে পারে। তবে বিশ্বাস করা বড় শক্ত। যেই ছেলেটা প্রাইমারীর লেভেল ছাড়িয়ে হাইস্কুল পর্যন্ত যেতে পারে নাই তার কলমের জোড় ওতটা হতে পারে না। তবে নজরুলের কথা মনে পড়লে একটু ভয় ভয় লাগে। আবার হাসিও পায়, এই অজোপাড়া গাঁয়ের এই ছেলে কোথায় আর কাজী সাহেব কোথায়! ভাবাটাও তো পাপ। তবে নজরুল শুধু প্রাইমারী নয় পড়েছেন দশম পর্যন্ত। নাহ্! ওকে তো নজরুলের সাথে কোন ভাবেই মিলানো যায় না। এতে বরং জাতীয় কবির অসম্মান হয়।

একদিন বিরাট কাণ্ড বেঁধে গেল। শহরের এক আগন্তুক নাকি জামালের ভাঙ্গা টেবিলে পড়ে থাকা লেখায় ভর্তি কাগজগুলো খুব মনোযোগ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলো। নাল্টু জামালের বন্ধু। শহুরে লোকটি ওর বাবার পূর্বপরিচিত। কী যেন এক রিসার্চের কাজে গ্রামে এসেছে। উঠেছে নাল্টুদের বাসায়-ই। নাল্টুই নিয়ে এসেছে সাহেবকে জামালের লেখা দেখানোর জন্য।

নাল্টু ভেবেছিলো, জামালের এই উটকো লেখা দেখে শহুরে বাবু খিকখিক করে হেঁসে ফেলবে। কোনমতেই হাঁসি থামাতে পারবে না। বাবুকে হাসাঁতে পারলে ভালোই লাগবে। কিন্তু ঘটলো তার পুরো উল্টো। শহুরে আগন্তুক এক দৃষ্টিতে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে রইলো ধুলো জমে থাকা কাগজগুলোর দিকে।

আগন্তুক বললেন, নাল্টু! আমায় কি একটু তোমার বন্ধুর সাথে দেখা করাতে পারো? নাল্টু বললো, অবশ্যই। চলুন, বিলের ধারে। ওখানে বসেই ও বিকেলের সময়টা লেখাটেখা লেখে। খুব আগ্রহ নিয়ে আগন্তুক বিলের দিকে পা বাড়ালেন।

পর্ব ০১

০২/০৩/২০২০ ইং
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×