somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড্রোন এবং বাংলাদেশ: কিছু কথা

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ড্রোন গবেষক নই তবে এরিয়াল ফটোগ্রামেট্রি নিয়ে পড়তে ও কাজ করতে গিয়ে এ ব্যাপারে কিছু বাস্তব ও সম্মুখ ধারনা পেয়েছি। ড্রোন শব্দের আসল মানে এমন কিছু যা খুব কম বা প্রায় না শোনার মত আওয়াজ করে যাকে বলা যায় লো হামিং সাউন্ড। আর আমরা সাধারনত আনমেনড এরিয়ার ভেহিকল বা আনমেনড কমব্যাট এরিয়ার ভেহিকলকে ড্রোন বলি। ইউ.এ.ভি যে কোন কাজেই ব্যবহার করা যায় তা সে ছবি তুলতে, আবহাওয়া পরিমাপে বা কোন কিছু বহন করতে......যে কাজেই হোক। আর ইউ.কে.এ.ভিকে যুদ্ধ ক্ষেত্রে নানা কাজে ব্যবহার করা হয়। এখন দুটোকেই আমরা ড্রোন বলতে পারি। কিন্তু কাজ যে সবার এক হবে তা কিন্তু নয়। জাতে সবাই ড্রোন। থিওরী বা কোন ল না কপচিয়ে সোজা ভাষায় সাধারনের জন্য এটাই ড্রোনের বেসিক।

কয়েকদিন আগে ব্লগে দেখলাম শাবির ড্রোন বানাবার ঘোষনা নিয়ে নানা লেখা। আজ ফেসবুকে দেখলাম কুয়েটের ছাত্র দীপের তৈরি করা পণ্য পরিবহনে সক্ষম ড্রোনের সাফল্য। তাছাড়া একজন ব্লগারের কমেন্টে জানলাম ১০ বছর আগে সাফল্য পাওয়া একজন বুয়েটিয়ানের কথাও। যাই হোক না কোন, ভালো কিছুই হচ্ছে বা হবে। শাবি ঘোষনা দিয়েছে কিছু করার, করুকনা। এখন না হয় তাদের সাহস যোগাই। ফলাফল কি হবে তা না দেখে কেন আমরা আমাদের দেশের কাজগুলোকে বাঁকা চোখে দেখি?

আজ দীপের যে সাফল্য এসেছে তা কিন্তু কিছুদিন আগেই এমাজন.কম পরীক্ষামূলক ভাবে শুরু করেছে স্বল্প দূরত্বে পণ্য পরিবহন করতে। হয়তবা দীপের পথ ধরে আমরাও এগিয়ে যাব সেদিকে। কিংবা ১০ বছর আগে সাফল্য পাওয়া সেই বুয়েটিয়ান যিনি গত বছর থেকে নাকি বাংলাদেশ বিমান বাহিনীর সাথে কাজ করছেন (সূত্র: ব্লগার রেনেরর সাম্রতিক ড্রোন বিষয়ক লেখায় মেহেদী হাসানের কমেন্ট) তিনিই হয়ত তৈরি করবেন বাংলাদেশী কমব্যাট ড্রোন। তেমনি ভাবে হয়ত শাবিও পাবে এমন সাফল্য। সাফল্য যার ই হোক বা চেষ্টা যেই করুক সবাই বাংলাদেশী। সবার প্রতি আমার শুভকামনা।

আমার কাছে বাংলাদেশের যে কারও যে কোন সাফল্য বা ভালো কিছু করার চেষ্টা অনেক বড় কিছু। তাই আমি মনে করি শাবির ড্রোন তৈরির ঘোষনার প্রতি আমদের শুভকামনা জানানোই কাম্য।

ব্যাক্তিগত পছন্দ-অপছন্দ দূরে থাক। আমরা-আমরাইতো তাইনা? যদি শাবির ড্রোন থিওরীর দিক দিয়ে অপরিপক্ক হয়ও তাতে কি আসে যায়? পরিপক্কতা আপেক্ষিক...হয়ত শাবি, দীপ বা বুয়েটিয়ান সেই ভাই ই ড্রোনের দুনিয়ায় নতুন কিছু আনতে চলেছে!!!

দেশটা আমাদের তাই একের চেষ্টা আমাদের সবার চেষ্টা, একের সাফল্য আমাদের সবার সাফল্য। চলুন শাবি, দীপ এবং বুয়েটিয়ান সেই ভাইকে শুভকামনা জানাই তাদের চেষ্টার জন্য, বাহবা দেই তাদের সাফল্যে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×