
কোথায় যাচ্ছো এই গরমে?
বাসায়......
ইস বাইরে কি ভীষণ রোদ, ঘেমে-নেয়ে ক্লান্ত হয়ে পড়বে তো?
আর রোদের যে তেজ দেখা যাচ্ছে, চামড়া পুড়ে রঙ নষ্ট হয়ে যাবে!
তবে তুমি চল সাথে, আমার পাশে-পাশে?
বাহ, ভালোই বলেছ তো, আমি যাবো হাস্যকর!
কেন, হাস্যকর কেন?
কেন আবার, আমি গেলে তোমার কি লাভ, তাতে কি রোদ পড়বে নাকি নাকি গরম কমবে?
তুমি জানোনা?
কি জানিনা?
তুমি পাশে থাকলে আর কিছু চাইনা, আর কিছু লাগেনা......
রোদ গাঁয়ে লাগেনা, গরম অনুভুত হয়না, ঘাম-ক্লান্তি কিছুই বুঝিনা আমি!
তুমি মেঘ আমার, ছায়া আমার, ঝিরঝিরে বাতাস আমার, আর এক পশলা বৃষ্টি আমার!
শুধু পাশে থাকলেই...... আর যদি ছুঁয়ে দাও?
ইস এভাবে আর বলনা, আমি বিলীন হয়ে যাই,
তোমাতে, তোমার তুমিতে......! আর ছুঁয়ে দিলে কি হয়?
বলবোনা......
আরে বলইনা......?
আর ছুঁয়ে দিলে আমি শীতল বরফ হয়ে জমাট বেঁধে যাই।
তাই সাথেই চল, আমার মেঘ-ছায়া-মৃদু বাতাস অথবা বৃষ্টি হয়ে,
আর আলতো ছোঁয়ায় করে শীতল বরফ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


