somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মানুষ ও আমার পর্যবেক্ষণ।

০৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে থাকি। ৫ মাস হল এই রুমে উঠেছি। এই রুমে আমরা মোট ৮ জন থাকি। ঘনবসতিপূর্ণ মনে হলেও আমাদের হলের প্রত্যেক রুমেই ৮ জন করে থাকে। ভালই আছি এই রুমে। খুব বেশি কথাবার্তা হয় না। সবাই খুবই আন্তরিক ও বন্ধুসুলভ। আমি এই খানে সবার জুনিয়র। আমি আর আমার বেডমেট এই আমরা ২ জন ২য় বর্ষের। বাকি সবাই মাস্টার্সের।
গল্পটা আমাকে নিয়ে না। এটা আমার এক রুমমেটকে নিয়ে। লোকটার জগতটা আমার কাছে অদ্ভুত মনে হয়।
আমরা রুমের মধ্যে মাঝে মাঝে যখন রাজনীতি, অর্থনীতি বা সমসাময়িক ব্যপার নিয়ে কথাবার্তা বলি, তখন উনি একদম চুপ করে থাকেন। কেন চুপ করে থাকেন তা জানি না। তবে এটা জানি উনি একজন মেধাবী ছাত্র এবং এই সব বিষয় সম্পর্কে উনার ভালই জানার কথা। উনি নিয়মিত নামায পরেন। ঘুমানো ছাড়া উনার দিনের বাকি অর্ধেক সময়ই ব্যয় হয় হিন্দি ছবি দেখে। উনি একটা ছবি বারবার দেখতে পছন্দ করেন। যদিও ছবি গুলো আমিই আমার ল্যাপটপ থেকে উনার কম্পিউটারে দেই। দুঃখিত কম্পিউটারটা উনার নয়, উনার বেডমেটের। যদিও উনিই ৩ গুণ বেশি ব্যবহার করেন।
আগেই বলেছি উনি আলোচনায় যোগ দেন না। তবে উনি কিন্তু আলোচনা নিজে শুরু করতে পছন্দ করেন। তবে সেই আলোচনার বিষয় হবে হয় হিন্দি ছবি নয়ত উনার প্রেম আর বিয়ে। হ্যাঁ শুধুমাত্র উনার প্রেম/বিয়ে। তবে এটাকে ঠিক প্রেম বা বিয়ে কিছুই বলা যায় না। কারণ তিনি যে মেয়েটার কথা বলেন, সেই মেয়েটা মনে হয় উনাকে পছন্দ করে না। আর মেয়েটার সাথে অনেক দিন যাবত উনার বিয়ে ঠিক বা ঠিকের কাছাকাছি হয়ে আছে। তবে উনার পড়াশোনা শেষ হওয়া ও চাকরি পাওয়া এই দুটি শর্ত এখনও অপূর্ণ রয়ে গেছে।
মেয়েটা উনাকে পছন্দ না করলেও মেয়েটার মা বা উনার হবু শাশুড়ি কিন্তু উনাকে খুউউউব পছন্দ করেন। আমাদের সাথে যখন উনি ঐ নেয়ে সম্পর্কে কথা বলেন, তখন তিনি মেয়েটাকে ‘বউ’ বলে সম্বুধন করেন। আর আমরা যদি বলি ‘আপনার বউ’ তাহলে তিনি খুব খুশি হন।
উনাকে উনার পরিবার বা বাবা, মা, ভাই, বোন এদের সাথে খুব একটা কথা বলতে (মোবাইলে) দেখি না। উনি শুধু উনার ‘বউ’ আর শাশুড়ির সাথে কথা বলেন। এবং এক্ষেত্রে পরের জনের সাথে কথা বলার পরিমাণই বেশি হয়। কারণ প্রথম জনের কাছে উনি খুব একটা পাত্তা পান বলে মনে হয় না।
মাঝে মাঝেই সন্ধ্যার পর উনি উনার বউয়ের ১০/১৫ মিনিট মোবাইল কথা বলেন। তারপর মন খারাপ করে এসে রুমে বসে থাকেন। অবশ্য, তার আগে কয়েকটা ডায়লগ দেন যে, “এই মেয়েটা আমাকে বুঝল না”। আসলে ঐ মেয়েটা তার এক বান্ধবীর সাথে খুব বেশি মেশে। এবং এই ব্যাপারটা উনি সহ্য করতে পারেন না। আর এইটা নিয়েই বেশি ঝগড়া হয়। তবে উনি যখন উনার শাশুড়ির সাথে মোবাইল কথা বলে রুমে আসেন তখন উনাকে কিছুটা হাসি খুশি মনে হয়।
উনি বিভিন্ন ছুটিতে বাড়ি থেকে বেড়িয়ে আসার পরই শুরু করেন সেই বউ শাশুড়ির গল্প। বলা বাহুল্য বউকে নিয়ে যে সব গল্প বলেন তার অনুভুতি হল হতাশা, আর শাশুড়িকে নিয়ে যেই সব গল্প বলেন তার অনুভূতি হল আনন্দ। আমি একদিন সবার সামনে এই কথাটা বলার পর উনি ২/৩ দিন রুমের ভিতর ঝিম মেরে ছিলেন। তারপর আবার শুরু.........।।
রুমে মাঝে মধ্যে আমাদের সবারই বন্ধু বান্ধব আসে, কথাবার্তা বলে। তবে এখন পর্যন্ত উনার ব্যক্তিগত কোন বন্ধু বান্ধবকে আমি রুমে আসতে দেখি নাই। যত দূর জানি ডিপার্টমেন্টও উনি বন্ধু বান্ধবদের সাথে খুব একটা মিশেন না।
উনি নিজেকে একজন আদর্শ প্রেমিক বলে দাবী করেন......হা...হা...হা...। কিন্তু খুঁজ নিয়ে জেনেছি এই মেয়েটাকে ভালবাসার আগেও তিনি আরেকটা মেয়েকে পটানোর চেষ্টা করেছেন। অনেক দিন ঘুরে পাত্তা না পাওয়ার পর এই মেয়েটাকে ধরেছেন।
উনি বিশ্ববিদ্যালয়ের মেয়েদের একদম দেখতে পারেন না। উনার ধারণা বিশ্ববিদ্যালয়ের কোন মেয়ে বিয়ে করলে উনার লাইফটা বরবাদ হয়ে যাবে। তবে আমার ধারণা উনার লাইফ টা অলরেডি বরবাদ হয়ে গেছে।
উনার ইয়ারমেটদের কাছ থেকে জেনেছি উনার এই ধরণের স্বভাব ১ম বর্ষ থেকেই। তখন নাকি উনি নিজে খারাপ হয়ে যাবেন এই ভয়ে ইয়ারমেটদের সাথে খুব কম মিশতেন। বন্ধুদের আড্ডায় একদমই থাকতেন না, বরং সারাক্ষণ নিজের মধ্যে গুটিয়ে থাকতেন।

পাদটীকাঃ আসলে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিলে যে শুধু সময় ব্যয় হয় তা না। এর মাধ্যমে অনেক ধরণের বাস্তব বিষয় সম্পর্কে জানা যায়। একেবারে নিজের মধ্যে কেন্দ্রীভূত থাকলে দুনিয়ার অনেক আচার আচরণ ও বাস্তবতা সম্পর্কে মানুষ কিছুই জানতে পারে না। বন্ধুদের মধ্যে কেউ কেউ ভিন্ন ধরণের চরিত্রের হতে পারে। এর ফলে যে আবশ্যিক ভাবেই তোমার ভাল চরিত্র নষ্ট হয়ে যাবে তা নয় বরং ও যখন খারাপ কিছু করে তখন তাকে এড়িয়ে চললে এবং যখন ঐ রকম কিছু করে না তখন তার সাথে মিশলে ত কোন সমস্যা নেই। ভারতের একটা মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের দেখছি, এইরকম,...একটা লোকের গাড়ি কারা যেন ভেঙে ফেলেছে। তো লোকটা পাশে দাড়ানো তার বন্ধুকে পুলিশের কাছে কল করতে বলে। কিন্তু তার বন্ধুটি কল না দিয়ে পুলিশকে মিসকল দেয় এবং কলব্যাক করার অপেক্ষা করতে থাকে। কি রকম কিপটা চিন্তা করসেন। তারপরও ঐ লোকটি তার বন্ধুর কাঁধে হাত রেখে বলে...“প্রত্যেক বন্ধুই জরুরী”।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:২১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×