গুটি কয়েক এনজিও ছাড়া আমাদের দেশের প্রায় সবগুলো এনজিও মনে হয় কাজের চেয়ে শত গুণ বেশি কথাবার্তা বলে।
গত কিছুদিন আগে একটা স্থানীয় এনজিও এর প্রতিনিধিত্ব করতে বারিধারায় ইংল্যান্ড ভিত্তিক একটি এনজিও Shiree এর একটি প্রোগ্রামে গিয়েছিলাম। এই প্রোগ্রামে ওরা ওদের ‘নতুন’ প্রজেক্ট “Manifesto for the extreme poor” এর বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে আমাদের অবহিত করল। এরপর যেহেতু ওদের কোন youth group নেই তাই Oxfam সহ উপস্থিত অন্যান্য এনজিও গুলোর কাছে পরামর্শ ও সহযোগিতা চাইল। তাদের ভাষ্যমতে তাদের এই ‘নতুন’ প্রজেক্টটা শুরু হয়েছে ২০১০ সালে। বাজেট কয়েক শতকোটি টাকা। দেশের কম-বেশি ১৫-১৬ টি জেলা রয়েছে ওদের প্রজেক্টের আওতায়। ছয়টি অতি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে ওরা কাজ করে যাচ্ছে। তবে গত তিন বছরে ওরা কি কি কাজ করেছে তা জানতে চাইলে ওরা এর কোন সদুত্তর দিতে পারে নি। তবে আমাদের সন্তুষ্ট করতে বিশাল এক ব্যাখ্যা দিয়েছে, যা এখন আর মনে নেই। তবে তিন বছর ব্যাপী ওরা যেই কাজ গুলো করেছে তা হলঃ
>একটি অতীব সুন্দর ওয়েবসাইট তৈরি করা।
>ফেইসবুকে একটি দৃষ্টিনন্দন পেইজ তৈরি করা।
>দেশের দরিদ্র ও বঞ্ছিত জনগুষ্টিদের দুর্দশা ও সমস্যা নিয়ে খুবই ভাল মানের ডকুমেন্টারি তৈরি করা। আর সেইগুলো ওই ফেইসবুক পেইজে share করা।
> আর মাঝে মাঝে Oxfam, অন্যান্য কিছু এনজিও ও গুণীজন দের সাথে মিটিং করা।
> একটি FM Radio চ্যানেলে এই নিয়ে প্রোগ্রামের ব্যবস্থা করা।
ওদের কথা অনুযায়ী ওদের প্রাইমারী টার্গেট হল এই প্রজেক্টটা নিয়ে মানুষের মধ্যে সচেতনটা তৈরি করা। তারপর ওরা ফিল্ডওয়ার্কে নামবে। লোক দেখানো আর কি!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


