somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

American History X একটি মুভি ও কোটা ব্যবস্থা।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

American History X (১৯৯৮) IMDB রেটিং ৮.৬। বেশ কিছুদিন আগে এই ছবিটি দেখেছিলাম। এই ছবিতে অভিনয়ের জন্য এডওয়ার্ড নর্টন অস্কারে শ্রেষ্ঠ অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন। এই ছবিটির কথা কয়েক দিন যাবত খুব বেশি মনে পরছে। ছবিটির কাহিনীর মধ্যে কোটা পদ্ধতির একটা ব্যাপার আছে এই জন্য।

ডেরেক (এডওয়ার্ড নর্টন) শ্বেতাঙ্গ এক আমেরিকান যুবক। বিশ্ববিদ্যালয়ের দারুন পড়ুয়া ও মেধাবী একজন ছাত্র। বলতে গেলে পড়াশুনা ছাড়া কিছুই বুঝে না। তার বাবা একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার। তার নিরাপত্তা রক্ষার জন্য দুইজন কৃষ্ণাঙ্গ পুলিশকে দায়িত্ব দেয়া হয় যারা কোটার ভিত্তিতে নিয়োগ পেয়েছে। যদিও তাদের চেয়েও বেশি দক্ষ প্রার্থীও ছিল, কিন্তু কোটার কারণে তারা বাতিল হয়ে যায়।

পরবর্তীতে ডেরেকের বাবা দায়িত্ব পালনের সময় নিহত হয়। ডেরেকের মনের মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মায় যে, ওই দুইজন অযোগ্য কৃষ্ণাঙ্গের কারণেই তার বাবার মৃত্যু হয়েছে। যদিও এর আগে সে সবসময় বর্ণবাদের বিরুদ্ধে কথা বলত কিন্তু এই ঘটনার পর সে ক্রমেই বর্ণবাদী হতে শুরু করে।

প্রথম দিকে স্থানীয় খেলার মাঠে কৃষ্ণাঙ্গদের সাথে মারামারি ও পরবর্তীতে সে মোটামুটি সঙ্গবদ্ধ একটি গোপন শ্বেতাঙ্গ সন্ত্রাসী গ্রুপ তৈরি করে। এরা বিভিন্ন সময় কৃষ্ণাঙ্গদের সাথে মারামারি ও মুখোশ পরে কৃষ্ণাঙ্গদের দোকানপাট ও ঘরবাড়িতে আক্রমণ করা শুরু করে। পরবর্তীতে এক সময় সে রাগের বশে দুই কৃষ্ণাঙ্গ কে খুন করে বসে। এই অপরাধে ওর তিন বছরের সাজা হয়।

ওর জেলে থাকাকালীন সময়ে ওর ছোট ভাইও ওই ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সক্রিয় হয়ে পরে। এই গ্রুপের কর্মকাণ্ড এক সময় পুরো আমেরিকায় ছড়িয়ে পরে।

গত বছর আমাদের ক্লাসে এক শিক্ষক বলেছিলেন এদেশের শিক্ষিত জনগন যদি নিয়মতান্ত্রিক ভাবে তাদের যৌক্তিক দাবি গুলো আদায় করতে না পারে অথবা দুর্নীতি ও অনিয়মের কারণে তাদের মধ্যে হতাশা ও হিংসাত্মক মনোভাবের জন্ম নেয়। এটাকে বলে Anti-establishment Sentiment.

অবস্থাদৃষ্টে মনে হয় আমাদের দেশের অবস্থা আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছে। এবং সেটাই যদি হয়ে থাকে তবে সেটা আতঙ্কের বিষয়।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×