
সুন্দরের সংজ্ঞা একেক জন এর কাছে একেক রকম ,সুন্দর বলতে সর্ব পরিচিত যে কথা সেটি হল আমাদের চোখ যা দেখে আরাম পায় তাই এ সুন্দর। আসলে কি তাই ? আমাদের চোখ তো কতো কিছু দেখেই আরাম পায় তাই বলে কি সবি সুন্দর ? একজন পিশাচ শ্রেণীর মানুষের চোখে সব চাইতে কদাকার কুৎসিত কিছু সুন্দর হতে পারে , পারে না ? আমিতো বলব যা কিছু ভাল তাই ই সুন্দর । যা কিছু মানুষের কষ্ট থেকে সাময়িক মুক্ত রাখতে পারে তাই ই সুন্দর , যা কিছু মানুসের উপকার করে তাই ই সুন্দর , যা কিছু মানুষ তথা সমগ্র জীব কুলের জন্য মঙ্গল তাই ই সুন্দর।


ফুল যে ওইখানে এমনি এমনি ছিল তা নয়। ছবিটা তোলার জন্যই ফুলের ব্যবস্থা, কিন্তু দৃশ্য টা বিধাতার অপরিসীম দান। এটা আমার বাড়ির খুব কাছেই একটা জায়গা, এইখানে দাঁড়ালে জানিনা কি কারনে মন বিসন্ন হয় শুধু বিসন্ন না খুব খুব অতিরিক্ত বিসন্ন।

প্রাণ ও প্রকৃতি আলাদা কিছু নয়।

গাছটার নাম হল Mimosapudica (from Latin: pudica "shy, bashful or shrinking"; also called sensitive plant, sleepy plant and the touch-me-not) ছোট বেলায় লজ্জাবতী গাছ এর পাতা ছিল অপরিসীম এক বিস্ময় ধরলেই বুজে যায় কি করে!!??

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





