somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে প্রিয় স্বজন

২৬ শে জুন, ২০১৮ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সবুজের সমারোহে বন, মেঠো পথ এঁকেবেঁকে গড়িয়ে গড়িয়ে কিছুদূর এগিয়ে শেষ; তারপর তোমরা।
সেইখানে..
যেখানে একরাশ কৌতূহল নিয়ে, ভালোবাসা নিয়ে , আশীর্বাদ নিয়ে, অপেক্ষায় প্রার্থনায়, মমতায়, ভালোবাসায়, আমার প্রিয়জনেরা।
দেয়ালটা জুরে শ‍্যাওলা পড়েছে। কে যে বলেছিল নীল রঙ করতে! দেয়ালের রং, মাটির রং, মিলেমিশে অদ্ভুত। দেয়াল_মাটি, মাটি_দেয়াল।

তোমার উপস্থিতির অনুভুতি পেয়ে বসলো আমায়। অনুভব করছিলাম; আমার মাথায় ভাঙা আকাশ।
দাদু ভাই, দাদী, সবথেকে ছোট চাচা, যে বড্ড তাড়াতাড়ি চলে গিয়েছিলো ডায়রির পাতায় মৃত্যু তারিখ লিখে, শেষ নিঃশ্বাস ফেলতে ফেলতে যে মানতেই চাইলো না মরে যাচ্ছে। পুরোটাই গল্পে শোনা।

দাদুভাই, তোমাকে একবার মাত্র দেখেছিলাম কিংবা কোন স্মৃতি মনে নেই ঐ একটি স্মৃতি ছাড়া,বড় আপু শুনলেই বলে, আরে যাহ!! এত ছোটকালের কথা কি মনে থাকে নাকি?? বানিয়ে বানিয়ে বলিস!!

আপুর কথা অবিশ্বাস করে, মনে করতে পারি দুপুর কিংবা বিকেলের আলোটা এরকমই পরিস্কার সবুজ আর সতেজ ছিল, ছিল একটা ইজি চেয়ার।
তোমার কাঁপা কাঁপা হাত, পাশেই দাঁড়িয়ে আমি, চাকার মতো এটা কেমন চেয়ার দাদুভাই?

টানাটানি করতে করতে, একচুল নড়াতে পারিনি। দাদুর রুগ্ন হাতটা ইজি চেয়ার যেনো, নড়াতে অক্ষম।
সেদিন তুমুল ভালোবাসায়, রক্তের টানে, বংশের টানে, তার হাত শিশুটির মাথায় রাখার ব‍্যর্থ চেষ্টা। ১টি মোটে শব্দ বললে, স..স..সামুহ। ওটাই ছিল আমাদের শেষ সাক্ষাৎ।

আশির্বাদ দিতে ব্যর্থ হলে তুমি। তারপর থেকেই আমার মাথার উপর নেমে এলো রাজ‍্যের মমতাহীন বাঁচার অভিশাপ। বংশগত সূত্রে যোদ্ধা আমি।
আমার অবসাদ সুযোগহীন,পৃথিবীর জঞ্জালের মতন, জঞ্জাল ঝেড়ে ফেলে উড়তে চায়।আমার দুটি ডানা চাই এই শেষ প্রার্থনা।
তুমুল রক্তের টানের কাছে হার মেনেছে ক্ষুধার্ত রাক্ষুসে বাস্তব।

পেয়েছো কি টের! আজ আমি এখানে, আত্মার টানে। আমায় দেখতে পাচ্ছ কি? অসুখ টের পাচ্ছো? কষ্টগুলো টের পাচ্ছো? অবুঝ সাহস?
তোমার দুর্বল হাতটি চোখে ভাসে, কাঁপা হাত, সরু আঙ্গুল, উঁচু কপাল,পাতলা ঠোঁট, নাক,চোখ, আর রক্তের টান।
যেনো সাদা কালো ছবি।

আমি মগ্ন হই, হাঁটি, কথা বলি, ছবি তুলি ,সবাইকে দেখি।
তোমাদের দেখিনা। হে প্রিয় হারিয়ে যাওয়া স্বজন,
আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? বহুদিন হয়ে গেলো আমি এপাড়ে দাঁড়িয়ে একা। মাথার ভেতর ঘূর্ণিঝড় নিয়ে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×