somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সু-পরামর্শ বা বানী চিরন্তনী

২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃগুগল

(১) এই সমাজ সংসার avoid করে তুমি স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না, আবার তাদের ইচ্ছে মতন চললে শুধু confused & peculiar life lead করতে হবে, পরাধীন জীবন আর অসফল ক‍্যারিয়ার অথবা পুরো জীবনে কিছুই করতে না পারা জীবন হবে।
অতএব সমাজ ও পরিবারের মানুষকে বুঝতে না দিয়ে তাদের হ‍্যা তে হ‍্যা বলে সামনে এগোতে হবে, করবে তাই যা তোমার কাছে সঠিক মনে হয়, করবে তাই যা তোমার মন করতে বলবে, নিজের কথা শোনো, নিজের সিদ্ধান্ত নিজে নাও, পরিশ্রম করো, সৎ পথে থাকো, তারপর দেখো তোমার সাফল্য ঠেকায় এমন সাধ্য আছে কার।


(২) মানুষের কার্যকলাপের উপর বিশ্লেষণী একটি মতবাদ এইরকম যে, তুমি মানুষের নিরানব্বইটা উপকার করবা, বিনিময়ে মানুষ তা মনে রাখবে না, ভুলে যাবে। এটা common কথা।
ব‍্যাপার হচ্ছে তারা নিরানব্বইটা উপকারের বিনিময়ে এইটাই মনে রাখবে, যেটা তাদের চোখে একটা ভুল ছিল, আরো মজার ব্যাপার হচ্ছে সেই একটা ভুল কাজ তারা মনে রাখবে তুমিই করছো মনে করে, যেই কাজ আসলে তুমি করো নাই।।
আমি গভীর ভাবে ভেবে মানুষের আরো একটি স্বভাব আবিষ্কার করেছি, তা হলো বেশিরভাগ মানুষ অপর মানুষের জন‍্য হয়তো তার পুরো জীবনে একটা উপকার করে থাকতে পারে, কিংবা করেই নাই, উপর্যুপুরি খারাপটাই করেছে এইরকম ঘটনা হলেও, তারা আজীবন এই বিভ্রান্তিতে কাটিয়ে দেয় যে, সে অপরের জন্য কি করে নাই!!?? কোটি কোটি উপকার কইরা ফেলসে, অর্থাৎ অপর লোকের জীবনের একশোটা সাফল্য বা ভালো থাকার মধ্যে ১০০ টা উপকারই তার। অথচ সেই অপর লোকটি তার সামান্য এই উপকারটুকু করলো না? আহা দুনিয়ায় বেইমানে ভরে গেছে!!!


(৩) আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাড়ায়। " এটা মহান শেক্সপীয়রের কথা।
আমার কথা হলো নিজেকে সুখী মানুষ করতে হলে, কারো কাছ থেকে ভালো কিছু পাওয়া তো দূরের কথা সব থেকে নিকৃষ্ট ব‍্যবহার, সস্তা ধারণা বা মন্তব্য প্রত্যাশা করা উচিত, কারণ প্রত্যাশা ব্যাপারটা থাকবেই, এবং যেহেতু চারদিকে খারাপটাই হচ্ছে কাজেই খারাপটাই ভাবা নিরাপদ। এতে করে মন কঠিন আঘাত সহ্য করার জন্য পূর্ণ প্রস্তুতি নিতে সক্ষম হয়।

যেহেতু মানুষ মাত্রই পাখির মত মন।।

(৪) মানুষটি ছিল, মানুষটি নাই, মৃত্যু এক নিঃশ্বাসে মানুষকে নাই করে দেয়। জীবন অদ্ভুত, সম্পর্ক অদ্ভুত। প্রতিটি মুহূর্ত অনিশ্চিত আর অদ্ভুত।

(৫) ব্লগে হিট পোস্টের সহজ পন্থাঃ একটা কমেন্টের রিপ্লেতে ২০ টা উত্তর দেন আপনার ব্লগ পোস্ট হিট। আর হ্যাঁ উত্তর দিবেন একটা প্রশ্ন করে যেন মন্তব্যকারী প্রতি মন্তব্য করতে বাধ্য হয়।। এছাড়া অনেকগুলো আইডি খুলে নিজেই নিজেকে কমেন্ট লাইক করতে পারেন যেটাকে মাল্টি নিক বলা হয়।

একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি পুরানো বেশ কিছু ব্লগারদের একাধিক আইডি ব্লগে আছে, ওয়েল এর কারন হয়তো তাদের হাতে অনেক সময়; ব্লগে যথেষ্ট সময় দেবার সে ভিন্ন ব্যাপার।

পোস্ট হিট করবার আরেকটি সহজ পন্থা, পোষ্টের শেষে এই ব্লগার সেই ব্লগারা আমুক ব্লগার তমুক ব্লগারদের পোস্ট উৎসর্গ কিংবা তাদের নাম উল্লেখ করে ঝুরঝুরে প্রসংশা করবেন ব্যাস। মাঝে মাঝে লিখতে লিখতে কথা প্রসঙ্গে পুরানো পোষ্টের লিঙ্ক অ্যাড করে দেবেন। আর সারাদিন রাত অনলাইনে থাকবেন আর কমেন্ট দেবেন দিতেই থাকবেন কিন্তু।
বাই দা ওয়ে এই সকল রুলস জানা সত্ত্বেও এপ্লাই করার জন্য চারিত্রিক ভাবে প্রস্তুত হতে পারছিনা। সে আমার ব্যর্থতা।

(৬) পোস্ট নির্বাচিত পাতায় দেখতে চাইলে কাল্পনিক ভালোবাসা ভাইয়ের মোবাইলে কল দিবেন, সম্ভব হলে চোখে গ্লিসারিন লাগিয়ে কানতে কানতে ভিডিও কল দিয়া বলবেন আপনার ইহ জনমে একটাই স্বপ্ন পোস্ট নির্বাচিত পাতায় দেখা। ১০০% কাজ হবে কথা দিলাম, কেনোনা কাল্পনিক ভালোবাসা ভাইয়ের মন দয়ার সাগর। By the way ভাইয়ের মোবাইল নাম্বার আপনাদের কাছে থাকলে দিয়েন তো, আমার কোন পোস্ট কোনদিন নির্বাচিত পাতায় দেখি নাই, :(

সু পরামর্শে ফ্লপ পোষ্টের অধিকারিনী সামিয়া।।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১:১৮
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×