
গত মাসেই দেশের বুকে নেমে এসেছিল এক রুপালী সময়, ফিরে এসেছিল পুরনো স্বাদে, ঘ্রাণে আমাদের প্লেটে।
কিছুদিন আগেও আধা হাত ইলিশের জোড়ার দাম দু হাজার হাকিয়ে মাছওয়ালা যখন আমার টাকার ব্যাগের বুকের পাটার দৈর্ঘ্য,প্রস্থ মাপার অভিপ্রায়ে কিঞ্চিৎ বক্র হাসিতে উদ্ভাসিত হত,আমি তখন প্রেমিকার শেষ চলে যাওয়ার মত দৃষ্টিতে মাছগুলোকে শেষবারের মত একবার দেখে তেলাপিয়ার ঝাঁপির দিকে হাটা শুরু করতাম।
কিভাবে জাতীয় মাছের আঁশগুলো সত্যিই রূপা হয়ে গেল ভেবে হতাশার এক নিশ্বাস বুক ভেদ করে মাছের বাজারের কোলাহলের মাঝে মিশে যেত।
তাই নাগালের মধ্যে যখন তাদের পাওয়াই গেল, তাও আবার স্বাদে ঘ্রাণে সেই শাঁকচুন্নিদের লোভে ফেলার মত ইলিশ, আমার টাকার ব্যাগ সাক্ষী, কৃপণতা নামক শব্দকে আমি কিভাবে কান মলে দিয়ে অভিধান থেকে বের করে দিয়েছি!
GI Identification নামে কোন দেশের বিশেষ পণ্যের যে তালিকা করা হচ্ছে তাতে বাংলাদেশ ইলিশের জন্যও একটা আবেদন করেছে। প্রার্থনা ইলিশ আমাদের দেশের হয়ে সেই সম্মান পাক।
ইলিশ শুধু এক মাছ নয়
ইলিশ আমাদের পরিচয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

