somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অধিকাংশ আমেরিকান ওবামার ধর্ম পরিচয় জানেন না

১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেসিডেন্ট ওবামা তাঁর প্রথম টার্মের সাড়ে তিন বছর পার করে দিলেন। দ্বিতীয় টার্মের জন্য তিনি এখন সর্বাত্মক ভোট যুদ্ধে নেমেছেন। কিন্তু সেই ভোটার আমেরিকানদের শতকরা ৫০ ভাগ এখনও জানেন না ওবামার ধর্ম বিশ্বাস কি বা তিনি কোন ধর্মাবলম্বী। এই সপ্তাহে পিউ রিসার্চ সেন্টারস ফোরাম অন রিলিজিয়ান এন্ড পাবলিক লাইফ-এর এক জরীপে এ তথ্য বেরিয়ে এসেছে।
পিউ রিসার্চ সেন্টারের এ জরীপে অংশগ্রহণকারী প্রতি ২ জনের ১ জন ওবামার ধর্মবিশ্বাস সংক্রান্ত প্রশ্নের উত্তরে সঠিকভাবে বলতে পারেননি তাদের প্রেসিডেন্ট কোন ধর্মে বিশ্বাস করেন।
জরীপে অংশগ্রহণকারী মাত্র ৪৯ শতাংশ আমেরিকান সঠিক উত্তরটি জানান, প্রেসিডেন্ট ওবামা একজন ক্রিশ্চিয়ান। অন্যদিকে ১৭ ভাগ আমেরিকান বলেন যে, প্রেসিডেন্ট একজন মুসলিম। আর জরীপে অংশগ্রহণকারী প্রায় ৩৩ শতাংশ প্রেসিডেন্টের ধর্ম বিশ্বাস নিয়ে তাদের অজ্ঞতা প্রকাশ করে বলেন যে, তারা জানেন না প্রেসিডেন্ট ওবামা কোন ধর্মে বিশ্বাসী।
অবশ্য নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট ওবামার প্রতিদ্বন্দ্বী মিট রমনে ধর্ম বিশ্বাস নিয়ে অধিকাংশ ভোটারের ধারণা মোটামুটি স্বচ্ছ। জরীপে এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে প্রায় ৬০ ভাগ উত্তরদাতা সঠিক উত্তর প্রদান করেন। তারা ভালোভাবেই জানেন যে রিপাবলিকান প্রার্থী মিট রমনে একজন মরমন ক্রিশ্চিয়ান।
জরীপে অংশগ্রহণকারী রিপাবলিকানদের ৩০ শতাংশ মনে করেন, ওবামা একজন মুসলমান। অন্যদিকে ডেমোক্র্যাটদের ৯ শতাংশ বলেন যে ওবামা একজন মুসলিম।
অবশ্য এই জরীপের ফলাফল নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করছেন। অনেকে বলছেন যে যারা প্রেসিডেন্ট ওবামাকে পছন্দ করেন না তারা ইচ্ছাকৃতভাবেই প্রেসিডেন্টকে একজন মুসলিম হিসাবে চিহ্নিত করেছেন।
জরীপকারী সংস্থার এসোসিয়েটস ডাইরেক্টর অ্যালান কুপারম্যান বলেন, জরীপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রেসিডেন্টের ধর্ম বিশ্বাস নিয়ে অবশ্যই জ্ঞানের স্বল্পতা রয়েছে। তিনি বলেন, হতে পারে অনেকেই প্রেসিডেন্টের ধর্ম বিশ্বাস সম্পর্কে জেনে শুনেই অন্য কথা বলেছেন, তবে এটা তাদের মতামত। তারা মূলত: প্রেসিডেন্টের ধর্ম বিশ্বাসের প্রতি অনাস্থা থেকেই এ ধরনের মতামত ব্যক্ত করেছেন।
কুপারম্যান বলেন, জরীপের ফলাফল শুধুমাত্র প্রেসিডেন্টের ধর্ম বিশ্বাস সম্পর্কে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অজ্ঞাতাই প্রকাশ পায়নি, এক্ষেত্রে নাগরিকদের মতামতও হয়তো জরীপে প্রতিফলিত হয়েছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

×