somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ বলে কিছু নেই

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাশ এইটে পড়ার সময় প্রথম বড় ধরণের প্রেমে পড়ি। এর আগে ভালবাসাবাসিগুলো ছিল স্বল্পমেয়াদী প্রকল্প। এবারে হাবুডুবু প্রেম।
মেয়েটি আমাদের ব্যাচের শ্রেষ্ঠ রূপসীদের একজন(আমার চোখে শ্রেষ্ঠতম)। আর আমি ছিলাম এমন একজন যার অস্তিত্বই ছিল সংকটে। যে রিকশায় চেপে গেলেও লোকজন রিকশাওয়ালাকে ‘এই খালি যাবে’ বলে চেঁচিয়ে উঠতো।
এমন বিশেষত্বহীন চেহারার এক ছেলের ভালোবাসায় কেউ সাড়া দেবে সে বয়সে এটা আশা করাও অন্যায়।
তারওপর সেই কিশোরীকে ঘিরে রচিত হয়েছিল ভালোবাসার বৃত্ত। আমাদের ব্যাচেরই অন্তত আট-দশজন কিশোর ছিল তার ভালোবাসার কেন্দ্রে পৌছাতে উতলা। যাদের মাঝে ক্লাসের সেরা কতক ছাত্র, সেরা দুষ্টু ছাত্র এমনকি আমারই বন্ধুদের কয়েকজন।
প্রেম যেহেতু যুদ্ধ আর যুদ্ধে যখন সকল কৌশলই সই তখন আমি কেন বিনা যুদ্ধে ছেড়ে দেব সূচাগ্র মেদিনী?
প্রথমেই ছলেবলে কৌশলে বন্ধুদের সরালাম পথ থেকে। বাকিদের গ্ল্যামার আর অন্যদের হাত-পা ভেঙ্গে দেবার হুমকি উপেক্ষা করে সেঁটেই রইলাম প্রেমের পথে।
ফলাফলস্বরূপ, দীর্ঘ ১ বছর পর প্রেম নিবেদন করার সাহস যোগালাম। লিখে ফেললাম ৪ পৃষ্ঠা দীর্ঘ প্রেমপত্র।
সুগন্ধী সেই প্রেমপত্র অবশেষে জায়গামত গিয়ে পৌছালো। এক্কেবারে আসল জায়গামত। আমার বাবা-মা’র হাতে।
নিদারুণ কষ্টের অংশটুকু ছেঁটে মূলকথায় আসি। এ ঘটনার পর আমার মাথায় আকাশ তার তারা-নক্ষত্র সবসহ ভেঙ্গে পড়লো। সারাদিন ভাবছি এ মুখ আমি কী করে দেখাই?
আমার চরম সেই দুঃসময়ে আমাকে উদ্ধার করলেন ক্লিনটন সাহেব। ইয়েস স্যার, মার্কিন মুলুকের বিল ক্লিনটন।
উনিও তখন মনিকা লিউনিস্কি কেসে হাসফাঁস করছেন। এতবড় কুকীর্তির পরও উনি বুক ডাঁটিয়ে সিনেটের সামনে হাজির হয়েছেন, ওভাল অফিসের গদি গরম করছেন। আর আমি সামান্য একটা প্রেমপত্রের জন্য লজ্জায় মরবো তা কি করে হয়।
সব লজ্জা-সংকোচ ঝেড়ে আমি আবার ময়দানে। কিশোরীটি কখন যেন তরুণী, তরুণী থেকে যুবতী হয়ে গেছে। তার প্রেম আর কোনদিনই পাওয়া হয়নি আমার। অনেক চেষ্টা করেছি। হয়নি। প্রথম প্রথম বুক ফেটে কান্না আসতো। তারপর... তারপর প্রথম প্রেমের স্মৃতি হয়ে এইবুকেই বেঁচে আছে সেই কিশোরী।
কিশোরীর প্রেম পাওয়া হয়নি। তবে এক তরুণীর প্রেম ঠিকই পেয়েছি। রূপসী শ্রেষ্ঠ হয়তো সে নয়। তাতে কি? আমার মত বিশেষত্বহীন মানুষটার মাঝেও সে খুঁজে বার করে বিশেষ বিশেষ বিশেষত্ব।
দুজনে দুজনার ভালোবাসা সম্বল করে বুক ডাঁটিয়ে দাঁড়িয়েছি সিনেটের থুড়ি বাবা-মা’র সামনে।
Every dog has its day. কুকুরের যেখানে দিন আসে সেখানে আমাদের আসবেনা কেন?
জীবনের গল্পগুলোতে সত্যি সত্যিই Happy ending হবেই হবে। শুধু শেষটা থেকেই শুরুর পথ খুঁজতে হয়। শেষ বলে সত্যিই কিছুই নেই।

সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×