somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৃশ্যমান জঙ্গিওয়াশ নামক আইওয়াশ

১১ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রেইনওয়াশ হলো একটি চলমান প্রক্রিয়া। আর এর ফলাফলটা আর্সেনিক বিষের মত। ব্রেইন ওয়াশড হয়ে গেলেও উপসর্গগুলো ফুটে উঠতে বেশ খানিকটা সময় নেয়। উপসর্গ দেখা দিলে যখন উপশমের আশায় সবাই দৌড়াদৌড়ি শুরু করে ততদিনে ধোয়াধুয়ি সব শেষে চারপাশে সব ধোঁয়া আর ধোঁয়া।
চারদিকে ধোঁয়ার উদগীরণ দেখে সরকার বাহাদুর পিস টিভি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের বাহাদুরি পদক্ষেপে চারপাশে বাহবা আর বাহবা।
কিন্তু, অনেক বড় কিন্তু হলো এতে লাভের লাভ আদৌ কিছু হবে কি? জাকির নায়েক মহাশয়ের জাল অন্তর্জাল জগতে এতটাই বিস্তৃত যে তা ছিন্ন করে ফেলা শুধু দূরহ নয় অসম্ভবের কাছাকাছি। দোকানে দোকানে বিক্রি-বাট্টা হওয়া সিডি বা ডিভিডির কথা নাহয় ভুলেই গেলাম।
পক্ষের যুক্তি রয়েছে, প্রত্যন্ত গ্রামগুলোতে তো আর নায়েক সাহেব ইউটিউবে ভেসে আসেননা। পিস টিভি বন্ধের উপযোগিতা তো সে অঞ্চলগুলোতে রয়েছে।
কচু রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে লক্ষ লক্ষ নায়েক নায়ক সেজে ছেলে-বুড়ো, গৃহিণী সকলের মনে রাজত্ব করছে। খোঁজ নিয়ে দেখুন মহাশয়। তারা ধর্মের ভেলকিবাজিতে নিজেদের কিংবা অন্যদের মতলব ভাজছেন সাধারণ মানুষের মনের অন্দরে। যার গন্ধ আপনাদের নাকের ত্রিসীমানাতেও ভিড়ছেনা।
তাহলে পিস টিভি বন্ধে দেশের লাভ?
দেশ ও দশের লাভ অবশ্যই আছে। সামগ্রিকতার বিচারে যা নিতান্তই ক্ষুদ্র। দশমিকের ডানদিকে থাকা শূন্যের মত। তবে সরকার বাহাদুরের লাভের গোলা একেবারেই ঠাঁই নাই ঠাঁই নাই দশা।
দৃশ্যমান উন্নয়নের মত এ হলো দৃশ্যমান জঙ্গিদমন। জনগণ দেখলো, জনতা গিললো সরকার জঙ্গিদমনে পদক্ষেপ নিচ্ছে। জনগণের আইওয়াশ তথা ব্রেইনওয়াশ। জনগণকে ভুলিয়ে রাখার খেলা।
জঙ্গি কোথায় তৈরি হয়? কিভাবে হয়? কেন হয়? জানেননা? যদি না জেনে থাকেন তবে যারা জানেন তাদের দায়িত্ব দিয়ে দয়া করে সরে দাঁড়ান।
দৃশ্যমান জঙ্গিওয়াশের আইওয়াশ আর না প্লিজ।

সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৬ রাত ২:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×