somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনাগত সন্তানের ভাগ্যহত পিতা

২৭ শে জুন, ২০১৮ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনামটা বড্ড বেশি নাটকীয় দেখালেও এই মুহূর্তে আমার জীবনটা আরও বেশি নাটকীয়। তবে, ভাগ্যহত আমি নিজেরই দোষে। নিজেরই হঠকারিতায়। সে আরেক উপাখ্যান। ওটা বরং পিছনে ফেলে আপাতত সামনে এগোতে চাই।
চাকরি নেই, পরিপূর্ণ বেকার, ঘাড়ে একগাদা ঋণের বোঝা, বন্ধুরা ছেড়ে গেছে, আত্মীয়রা কাছে ঘেষছেনা, চারদিকে লোকের কানাঘুষা, দিনরাত গঞ্জনা ইত্যাদি নানা সংকটে যখন দিনানিপাত করছি সে সময় তুই একটু একটু করে বেড়ে উঠছিস্ তোর মায়ের জঠরে।
গর্ভবতী স্ত্রীকে নিয়ে লোকে নানা আহ্লাদ করে। তাদের নানা শখ বা ইচ্ছা পূরণে ব্যতিব্যস্ত হয়ে থাকে স্বামীরা। তোর মায়ের সাথে আহ্লাদ দূরে থাক্, বেচারির চোখের দিকে তাকাতে বুক কেঁপে উঠছে আমার। দুচোখে শুধু শঙ্কার মেঘ। জানিনা, গর্ভে থেকে তুই-ও এসব আঁচ করতে পারছিস কিনা?
জানিস, ভয়ে-লজ্জায় পরাজিত সৈনিকের মত পালাতে চেয়েছিলাম তোদের ছেড়ে, জীবনের কাছ থেকে। বোকার মত ভেবেছিলাম তুই আর তোর মা বুঝি আমাকে ছাড়াই বেশি ভালো থাকবি। খামোকা সকলের বোঝা হবার চেয়ে চলে যাওয়াটাই ঠেকেছিল সহজ সমীকরণ হিসেবে।
তিনদিন অচেতন থেকে হাসপাতালের বিছানায় যখন চোখ মেলে তাকালাম দেখি আমার বাবা কাঁদছে হাউমাউ করে। আমার খোলা চোখ দেখেই সে পাগলের মত আর্তনাদ করে বলে, "আমি আছি না বাবা, কিসের ভয় তোর? যতদিন আমি আছি তোর কোন চিন্তা নেই। আমি আছি তো।"
সেই তখনই, ঠিক তক্ষুণি বুঝতে পারলাম কি ভুল করতে চলেছিলাম। পিতা ছাড়া সন্তানের জীবন যে কতটা কঠিন তা যেন বুঝিয়ে দিল আমার পিতা।
আমার 'মা' মারা যাবার দু-মাস বাদে যখন তোর আগমন বার্তা পাই অদ্ভূত আনন্দের নাচন লেগেছিল প্রাণে। আমার সন্তান। আমার প্রথম সন্তান। আজ সেই আনন্দের স্বরূপটা ধরতে পেরেছি। ধরতে পেরেছি কিভাবে একটা প্রাণের স্পন্দন বদলে দেয় বাউন্ডুলে জীবন।
সম্রাট হুমায়ুনের জীবনী পড়ছিলাম সেদিন। পিতা বাবরের বদৌলতে নতুন জীবন ফিরে পাওয়া, রাজ্যহারা হয়ে গর্ভবতী স্ত্রীকে নিয়ে পালিয়ে বেড়ানো, ভয়ংকর এক দূর্দশাগ্রস্ত জীবনযাপন সবটাই যেন নাটকীয়। ঠিক যেমনটা আমার...
না, আমি হুমায়ুন নই। সম্রাট তো নয়ই। তবে, তার মতই একজন্য ভাগ্যহত পিতা, যে ভাগ্যের চাকা ঘোরাবার চেষ্টায় প্রাণপাত করছে।
হুমায়ুনের আকবর আকবর দ্য গ্রেট হয়েছিল। তুই মাথা উঁচু করে নিজের মত বাঁচবি আমার চাওয়া এটুকুই। আর পিতা হিসেবে আমি যেন তোর সামনে মাথা উঁচু রাখতে পারি, আমার সাধ্যের ভেতর তোর চাওয়াগুলো পূরণ করতে পারি এটুকুর জন্যই হয়তো বেঁচে আছি।
চারপাশের নানা দুঃসংবাদের মাঝেও আমি অপেক্ষায় আছি একটা সুসংবাদের, তোর পৃথিবীতে আগমনের সংবাদের...
১৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×