৩টি ছড়া
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১. আয় আয় সোনামনি
আয় আয় সোনামনি
ভাত মেখেছি কতখানি
একটু খেয়ে যা
বলটা নিয়ে যা।
চাঁদমামা একটু খাবে
ময়নাপাখি একটু নিবে
দাদা-দাদু পেট ভরাবে
বাকীটুকু খোকন খাবে।
আয় বাবা খেয়ে যা
সব কিছু নিয়ে যা।
তেমন কিছু খায় না
অসুখ ব্যারাম যায় না
পেট ভরে না তার
মন ভরে না মার।
২৬.১২.২০১৩
২. ফণা তুলছে সাপ
ফণা তুলছে সাপ
ওরে বাপরে বাপ
সাপ করে হোস ফোস
রেগে তার নেই হুশ।
ছোঁ মারছে যারে তারে
ছুটছে সে দ্বারে দ্বারে
পালায় সবাই দিক-বেদিক
লুকিয়ে যায় এদিক সেদিক।
তাই না দেখে খোকন সোনা
লাঠি নিয়ে দেয় হানা
সাপ তখন দেয় ছুট
হুট হুটা হুট হুট।
০৫.০১.২০১৪
৩. আমি এখন বাবু নই
“এই দেখনা কত খেলনা
নয় তাতো কোন ফেলনা,
ব্লক, বেলুন, গাড়ি, ট্রেন
ট্রাক, রোবট আছে প্লেন।
আর কি চাও?
নাও, তবে নাও।
মজার মজার খেলনা
লাগবে তোমার আর না।”
“আমি এখন বাবু নই,
ইসকুলে পড়ি,
খেলনা আর চাই না
বলতে পারি।
আমায় তুমি এনে দাও
কমপিউটার-
সব কিছু আছে তাতে,
কম কী তার?
আঁকবো, পড়বো, খেলবো
অনেক অনেক শিখবো।
আমি এখন হচ্ছি বড়
আমায় নিয়ে শিখতে চলো।”
১৫.০১.২০১৪
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন
ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন