সে অনেক অনেক দিন আগের কথা। প্রায় সাড়ে চাআআর বছর।তখন বাংলাদেশে কমিউনিটি ব্লগিং মাত্র জনপ্রিয় হতে শুরু করেছে। ব্লগ পড়ি তখন মোবাইল দিয়ে। পড়তে পড়তে একবার মনে হল... লেখা শুরু করি। তো একাউন্ট করলাম।..............................
সেই শুরু, সাড়ে চারটি বছর অপেক্ষায় ছিলাম... কথা মডু রেখেছে...
একাউন্ট করার সময় শব্দমালায় হটাত চোখ থামিয়ে দেখেছিলাম,
সাত দিনে নাকি জেনারেল হওয়া যায়
তারপর কত লগ-ইন লগ-আউট, কিন্তু জেনারেল
হলাম আজ...
সাড়ে চার বছর প্রতিক্ষায় থাকার পর
নবীন প্রবীণ ব্লগাররা কাঁধে থাপড় দিয়ে বলেছিল,
আর কিছুদিন সবুর কর না...
জেনারেল হলেই তোকে সেলিব্রেটি ব্লগার হবার ফর্মুলা গিলিয়ে দিব
সেলিব্রেটি ব্লগার হবার স্বপ্নের তেজে মাথায় পাকা চুলেরা
খেলা করে
মডু, আমার চুল কেন এত পাকাতে হল? আমার মাথার সব চুল
পেকে যাবার পর আজ তুমি আমায়
জেনারেল বানালে
একটাও কমেন্ট করতে পারিনি কখনও
দেখিয়ে দেখিয়ে পোস্ট কমেন্ট করেছে উঠতি ব্লগারেরা
ভিখারীর মতন ব্লগের হোম পেজে ঢুকে দেখেছি
ভেতরের ব্লগ উৎসব
অবিরল ধারায় হাজার ব্লগের ঝরনাধারা।
কত তর্ক-বিতর্ক হয়েছে
হয়েছে কত আন্দোলন
আমার দিকে কেউ ফিরেও চায়নি!
কেউ কেউ বলেছিল, দেখবেন...একদিন, আপনিও
তারা আজ আর কেউ পাশে নেই...
আমার সাড়ে চারটি বছর কেউ ফিরিয়ে দেবে না!
বুকের মাঝে আশা জাগিয়ে জানা আপু বলেছিল
যেদিন সত্যিকারের ভাল লেখা লেখতে পারবে
সেদিন তোমার ব্লগেও হাজার হাজার হিট পরবে।
ব্লগিং এর জন্য আমি নিয়েছি আনলিমিটেড ইন্টারনেট
ঘুম ঘুম চোখে জেগেছি রাতের পর রাত
অন্তর্জাল তন্ন তন্ন করে কপি পেস্ট করেছি ১০৮টি পোস্ট
তবু কথা রাখেনি আপু, বলেনি মডুকে আমার দিকে একটু দৃষ্টি দিতে।
শেষমেষ আজ
কথা রাখল, সাড়ে চার বছর পর, মডু কথা রাখল।
সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



