মেয়ে,আমি তোর বন্ধু হয়ে থেকে যেতে চাই
বাকিটা জনম..
মেয়ে,আমি তোর মুখের শব্দ শুনতে পাব,তোর হাসিটা দেখতে পাব,
এটাই বা কি কম!?
মেয়ে,আর তোরে করব না যাতন
বলব না আর,
যখন খুশি যেটাটা চায় এ মন!
মেয়ে,ভুলেই যাব তোরে একদিন
মনে ধরে ছিল..
মেয়ে,মনটারে বোকা বানাব,
বলবঃ বন্ধু থাকাই ভাল!
মেয়ে,হঠাৎ যেদিন হারিয়ে যাব
ভাববি কিরে তুই!?
" ছেলেটা,বন্ধু নাহোক,
শত্রুতো ছিল না কখনোই!

সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৭ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


