
যদি আরেকবার বাঁচি,
কিছু ঋণ রেখে দেব,কিছু দিয়ে দেব শোধ
যদি বেঁচে ফিরি,
কিছু কথা শুধরে নেব,কিছু দিয়ে বানাব স্মৃতিসৌধ!
যদি আরেকটিবার বাঁচি,
কিছু পথ একবার ঘুরব,কিছু বারং বার!
যদি আবারও বাঁচি,
কিছু আবেগ কবিতার জন্য রাখব,বাকিটুকুন ছাড়খার!
যদি আবারও বাঁচার সুযোগ পাই,
তবে,বন্ধু বাড়িয়ে দেব,শত্রুর খাতায় দেব আগুন!
যদি একবার বাঁচি,
তোমাকে বলবঃ ভালোবাসতাম!
বাসন্তী রং,এক চিলতে হাসি আর ফাগুন।
যদি সত্যিই বাঁচি একবার,
মুক্তি দেব ভালোবাসার পায়রা,
গুড়িয়েই দেব ঘৃণার দেয়াল;
ক'কাল বাঁচে মানুষ!?
ভালোবাসায় কি তাতে দোষ,
আজ বেঁচে আছি,তাই দিয়ে যাই...
যদি না পাই আর কোন কাল..!
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



