
এই হৃদয় একটা 'সুন্দরবন',
আর অভিমান তোমার ' রামপাল'!
চিমনী যতই উচুঁতে হোক... তোমার খেয়ালীপনা
কার্বনের চাইতেও ভারী;
সবুজ এ বুক জলসে যাবে বিষে!
তবু তোমার অশ্রু সওয়া যায়না,
টক্সিনে ভরপুর..কয়লা ধোয়া পানির মত;
আমার ধমনী কিংবা শিরায় সে দূষণ ' শেওলা' কিংবা ' পশুর' এর
চাইতে কিছু কম নয়!
জানি,কিছু কথার প্রতিধ্বনি তুমি ১৬ মিটারে দাঁড়িয়েও শুনবে না,
কিংবা ১০৫ ডিসিবলে!
ভাববে-' দুটোই' শব্দ দূষণ!!
তবুও বলব-
আমি সুন্দরবনের মত একটা সবুজ মন নিয়ে অপেক্ষায় আছি;
তুমি চাইলে চঞ্চলা হরিণী হয়েও আসতে পারো,
নচেত দখিনা বায়ু!
আমার বুকের গহীনে তোমায় ঠাঁই দেব,
আর দেব সবুজ একটা ভালোবাসা!
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



