somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমগ্র ঢাকা যখন একটি ডাস্টবিন!

১১ ই মে, ২০১৬ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন এক মনিষী বলেছেন, ''হয় পড়ার যোগ্য কোন কিছু লেখো, নাহয় এমন কিছু করো যা লেখার যোগ্য।''

প্রতিদিনই কিছু না কিছু লিখতে হয়। কখনো মানুষের জন্যে, কখনওবা শুধু নিজেরই জন্যে। কিনতু, লিখেতে হলে ভুরি ভুরি আইডিয়ার প্রয়োজন যে! এতো আইডিয়া কোথায় পাই? মাঝেই মাঝেই খুব ভাবনায় পড়ে যাই। আইডিয়া তো আর মুদি দোকানের বয়ামে রাখা চকলেট নয় যে টাকা দিলেই কেনা যাবে! তাহলে উপায়?

গতকাল এ নিয়ে ভাবার সময়ই উপরের উক্তিটি পেয়ে গেলাম। পড়ে মনে হলো, পড়ার যোগ্য কোন কিছু লেখা যেহেতু কঠিন, এমন কিছু করেই দেখি না কেন যা নিয়ে লেখা যায়।

কি এমন করা যায় কোন লেখার বিষয়বস্তূ হয়ে যাবে!

এ নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলাম কাল রাতে। সকালে উঠেই ছোটবেলায় বাবার বলা একটি উপদেশ মনে পড়ে গেলো। আমি যখন রাস্তায় হাঁটতাম তখন এদিক-ওদিক তাকিয়ে হাঁটতাম। রাস্তায় রকমারি জিনিসপত্র দেখতে দেখতে হাঁটতে বেশ মজাই লাগতো। এমন অনেক দিন গেছে, উপরের দিকে তাকিয়ে হাটতে হাটতে প্রায়শই গোবরে পাড়া দিয়েছি।

এ নিয়ে বাবা প্রায়ই বকা দিতেন। বলতেন- নিচের দিকে তাকিয়ে হাটোস না কেন, উজবুক। অনেক কিছু শিখতে পারতি। আমার মাথায় কিছুতেই ঢুকতো না, নিচের দিকে তাকিয়ে হাঁটলে কি এমন শেখা যায়!

অনেক দিন পর কথাটি আজ মনে পড়লো। তাই, অফিসে যাওয়ার সময় সিদ্ধান্ত নিলাম, আজ ঢাকার রাজপথ দেখতে দেখতে হাঁটবো। দেখিইনা কি শেখা যায়!

লালমাটিয়ার আড়ং পর্যন্ত আসতেই প্রথমেই চোখে পড়লো একটি ব্লেইড! আশে পাশে তাকালাম। কোন সেলুন চোখে পড়লো না। তাহলে এটা এখানে কি করে এলো! অনেক ভেবেও বুঝতে পারলাম না। মানুষ কেন যে এই জিনিসটা রাস্তায় ফেলে! নিজ জাতিকে গালি দিতে দিতে রাস্তা থেকে তা তুলে পাশের একটি গর্তে ফেলে দিলাম।

রাস্তা পার হয়ে বাসে করে ফার্মগেট এসে রিক্সায় উঠলাম। এতোক্ষণে আবার রাস্তার দিকে তাকাবার ফুরসৎ পেলাম। সিগারেটের প্যাকেট! এই জিনিসটা মনে হয় রাস্তায় ফেলতেই আনন্দ! পুরো রাস্তা জুড়েই এখানে-সেখানে পড়ে রয়েছে।

থুথু! এটা আর এমন কি! বাঙালী তো রাস্তার আশে-পাশে প্রাকৃতিক কাজও করে ফেলে। তবুও, মনে হলো মনে রাখি। ঢাকার রাস্তায় দেখেছিলাম একবার, নাতিদের বলতে পারবো!

অফিসে যেতেই যেতেই দেখলাম রশি, রঙ, কাঠি, টিনের কৌটা আরো কত কি! মনে হলো...সমগ্র বাংলাদেশ যেন একটি ডাস্টবিন!

আনিসুল হক সাহেব করছেন কি! কিছু এওয়ারনেস কেম্পেইন করার কথা কি কেউ থাকে একটু মনে করিয়ে দিবে না!

''স্যার, ও স্যার, নামেন। আইসা পড়সি।'' রিক্সায় আসতে আসতে কখন যে ভাবনার রাজ্যে ডুব দিয়েছিলাম বুঝতেই পারিনি! টের-ই পাইনি অফিসের কাছে পৌঁছে গেছি। রিক্সাওয়ালার ডাকে সম্বিত ফিরলো।

একটি দীর্ঘশ্বাস চেপে রাস্তায় নামলাম।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ সকাল ১১:৩২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×