
আমাদের মাঝের এ বন্ধন অনেকটা এরকম-
তুমি শীতার্ত বোধ করছিলে যখন-
আমি ছুটে গিয়ে একটি চাঁদর নিয়ে এসে-
আমাদের কাঁপতে থাকা পা দু'টো মুড়ে দিয়েছিলাম।
তোমার শরীর যখন ক্ষুধার্থ ছিলো-
আমি বাগানে ছুটে গিয়েছিলাম-
আলু খুরে তোলার জন্যে।
বিপদকালে তুমি কিছু আশার বাণী আর নির্দেশনা চেয়েছিলে-
আমি তোমার সামনে নতজানু হয়ে-
পুরো একটি বই মেলে ধরেছিলাম।
তুমি যখন একাকীত্বের যাতনায়-
ফুঁপিয়ে উঠেছিলে-
আর আমি বলেছি-
এই রশিটি ধরে, আমার চার পাশে তা জড়িয়ে দাও,
তাতে তুমি হাফিজকে সাথী হিসেবে পাবে-
চিরদিনের তরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

