somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যের চেয়ে মিথ্যা ভালো, যদি....

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একদিন জানতে পারলাম, একজন বাদশাহ এক বন্দিকে হত্যা করার আদেশ দিয়েছেন। সেই অসহায় লোকটি হতাশায় মরিয়া হয়ে নোংরা ভাষায় রাজাকে গালি দিতে লাগলো।



কথায় আছে-

যে ব্যক্তি জীবনের সাথে সকল সম্পর্ক চুকিয়ে ফেলে,
সে নিজের হৃদয়ে থাকা কোন কথাই আর লুকায় না।

যখন কোন মানুষ হতাশ হয়, তখন তার জিহবা আর সংযত থাকে না। সে তখন কোনঠাসা বিড়াল যেমন পিছু নেওয়া কুকুরকে আক্রমন করে বসে, ঠিক তেমনটি হয়ে যায়।

যখন লড়াই করে টিকে থাকার আর কোন উপায় থাকে না, মানুষের হাত এমনকি তলোয়ারের ধারালো অগ্রভাগও চেপে ধরতে পারে!

বাদশাহ জিজ্ঞাসা করলেন বন্দী কি বলছে। তখন এক ভালো মনে্র উজির বললেন-
'বাদশাহ নামদার, এই লোকটি বলছে- যে ব্যক্তি নিজের ক্রোধকে প্রশমিত করে কোন মানুষকে ক্ষমা করে দেয়, তাঁকে আল্লাহ-ও ভালোবাসেন।'

তা শুনে রাজা'র মন সহানুভূতিতে ছেয়ে গেলো। তিনি বন্দিকে হত্যা করার আদেশ ফিরিয়ে নিতে চাইলেন। কিন্তু, রাজসভায় উপস্থিত আগের উজিরের বিরোধী অন্য একজন উজির বলে উঠলো-

'আমাদের পদমর্যাদা'র কারো বাদশাহের উপস্থিতেতে সত্য ছাড়া অন্য কিছু বলা সাজে না। বাদশাহ, ঐ বন্দি আপনাকে অপমান করে কুৎসিত ভাষায় কথা বলেছে।'

রাজা এ কথা শুনে অসন্তুষ্ট হয়ে বললেনঃ
'ঐ মিথ্যা কথা আমার কাছে বেশি গ্রহণযোগ্য ছিলো, কারণ প্রথমজন পরিস্থিতিকে শান্ত করে বন্দির সাথে মিলিয়ে দি্তে মিথ্যে কথা বলেছে। আর দ্বিতীয়জন সম্পূর্ণ বিদ্বেষের বশবর্তী হয়ে সত্য কথা বলেছে।'

কোন এক জ্ঞানী ব্যক্তি বলেছেন-
''মিথ্যা কথা বলা অনেক ভালো যদি তা কারো সাথে সম্পর্ক গড়ে দেয়। অন্যদিকে, বিপর্যয় সৃষ্টি করার সম্ভাবনা থাকলে এমনকি সত্য কথাও পরিত্যাজ্য।"

যাদের কথা শাহ মেনে চলেন, এটা খুবই দুঃখজনক হবে যদি তারা ভালো ছাড়া অন্য কোন কথা বলে থাকেন।

নিচের লিপিটি ফেরিদুনের সভার বারান্দায় খোদাই করে লেখা আছে-

এ পৃথিবী কারো'র নয়, ওগো আমার ভাই।
খোদার সাথে যদি নিজেকে বেঁধে ফেলতে পারো,
সন্তুষ্ট থেকো তাতেই।

এই দুনিয়ার কোন কিছুর উপরই নির্ভর করো না, দুনিয়ার উপর তো না-ই।
কারণ, তা আমার মত অনেককেই লালন-পালন করার পর
জবাই করেছে সর্বদাই।

যখন কোন বিশুদ্ধ আত্মা এই পৃথিবী ছেড়ে চাইবে চলে যেতে ,
সে সিংহাসনেই মরলো কি মাটিতে.......
তাতে তার কি যায় আসে!



=========২য় প্রকাশ========
শেখ সাদি'র একটি লেখার ভাবানুবাদ
=======================
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪২
১২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×