somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ান টু ওয়ান মিটিং-এর পরিকল্পনা করতে আপনাকে যে প্রশ্নগুলোর সমাধান খুঁজতে হবে

১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ওয়ান টু ওয়ান মিটিং-এ যাওয়ার আগে প্রথমেই এটা স্বীকার করে নেওয়া জরুরী যে কোন সমস্যা সমাধানের জন্যই এই ধরণের মিটিং করতে হয়। এই মেনে নেওয়াটা আপনাকে সমস্যার সমাধানে দ্রুত পৌঁছে যেতে সাহায্য করবে। কারণ, প্রশ্নের উত্তরের অর্ধেক যদি হয় সমস্যা আছে তা মেনে নেওয়া, তাহলে বাকি অর্ধেক হচ্ছে সেই মিটিং-এর জন্যে পরিকল্পনা করা। আপনি যদি মিটিং-এর আগে পরিকল্পনা করে ফেলতে পারেন, তাহলে, আপনার পক্ষে মিটিং করাটা সহজ হয়ে যাবে।

মিটিং যাওয়ার এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে খুঁজতে হবে-

১) এই মিটিং শেষে আপনি কি ফলাফল চান?

২) আপনি যার সাথে মিটিং করতে যাচ্ছেন, তাকে কোন কাজটা অন্য ভাবে করতে হবে বলে মনে করেন?

৩) কোন বিষয়গুলোকে আপনি মিটিং-এ উপস্থাপন করতে চান?

৪) কোন বিষয়গুলো তাদেরকে এই সমস্যা তৈরী করতে সাহায্য করছে?

যার বা যাদের সাথে মিটিং, সে বা তারা কি ধরণের সমস্যা উপস্থাপন করতে পারে তা মিটিং-এর আগেই আপনাকে বুঝে নিতে হবে। তারা জানে সমস্যার সমাধান কোথায়, আপনাকে শুধু তা আগে থেকেই অনুমান করে নেওয়াটা জরুরী।

আপনি হয়তো আগে থেকেই বুঝে ফেললেন, আপনার কর্মী/কর্মীরা কি ধরণের সমস্যা তুলে ধরতে পারে ওয়ান টু ওয়ান মিটিং-এ। এখন, সেই সমস্যার সমাধান কিভাবে তুলে ধরবেন? এখানে মনে রাখা উচিৎ যে, আপনি যদি আগে থেকেই প্রস্তুত থাকেন কি ধরণের সমাধান দিবেন, তখন মিটিং করাটা আপনার জন্যে সহজ হয়ে যাবে।

তাই, মিটিং-এঁর আগে চেক করুন- আপনি কি আপনার প্রশ্নগুলো লিখে নিয়েছেন? সেই প্রশ্নগুলোর উত্তর কি আপনার জানা আছে? দরকার হলে, আপনি কোন সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এই ব্যাপারে আলোচনা করে নিন।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×