somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াতুল আলম চৌধুরী.
আমি সাখাওয়াতুল আলম চৌধুরী জন্ম চট্টগ্রামে। জীবিকার প্রয়োজনে একসময় প্রবাসী ছিলাম।প্রবাসের সেই কঠিন সময়ে লেখেলেখির হাতেখড়ি। গল্প, কবিতা, সাহিত্যের পাশাপাশি প্রবাসী বাংলা পত্রিকায়ও নিয়মিত কলামও লিখেছি। shakawatarticle.blogspot.com/

কদমবুচি, সুফিবাদ এবং বৃদ্ধাশ্রম

১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কদমবুচি, সুফিবাদ এবং বৃদ্ধাশ্রম


ইদানিং কদমবুচি এবং বৃদ্ধাশ্রম নিয়ে ফেইসবুকে একটি বিষয় ভাইরাল হচ্ছে । আর তা হলো, যারা মা-বাবাকে কদমবুচি করে তারা তাদের মা -বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না। অথচ সঠিক ইসলামে কদমবুচি করার কোনো নজির নেই। সুতরাং তারাই মা বাবাকে বদ্ধাশ্রমে দেয়, যারা মা-বাবাকে কদমবুচি করে না।

এই বিষয়টি যদি আমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি। তাহলে দেখতে পাবো যে, যাদের মা বাবা আজ বৃদ্ধাশ্রমে আছে, তাদের অধিকাংশই হয় সুফিবাদে বিশ্বাসী নয় মুনাফিক কিংবা নাস্তিক। যারা নাস্তিক ও মুনাফিক তাদের বিষয়ে কোনো কথা নেই। কিন্তু যারা সুফিবাদী মুসলিম তাদের সম্পর্কে আমাদের জানা উচিত। কেননা আজ একটি মহল মিথ্যা ভিত্তির উপর একটি রটনা রটিয়ে দিতে চাইছে।

যারা সুফিবাদে বিশ্বাসী তারা মা -বাবাকে কদমবুচি করাকে জায়েজ মনে করে। ঠিক একইভাবে তারা পীরকেও কদমবুচি ও সিজদা করাকে ফরজ মনে করে। তাদের বিশ্বাস পীরের মাঝেই আল্লাহ্‌ থাকেন। তাই পীরকে সিজদা করলেই সোজা জান্নাত। তাদের কাছে মা-বাবা নয় বরং পীরের প্রতি মায়া ভালোবাসা বেশী। তাই সময়ে অসময়ে পীরের দরবারে টাকা-পয়সা, গরু-ছাগল ইত্যাদি হাদিয়া তোফা দিতে তারা কার্পণ্য করো না। অথচ মা-বাবার জন্য তাদের দরদ কিংবা টাকা পয়সা থাকে না। মা-বাবার চিকিৎসা খরচের খবর নেই। অথচ পীরের দরবারে ওরস মাহফিলে টাকা-পয়সা, গরু-ছাগল ইত্যাদি দিতে তাদের হাত বাঁধা থাকে না।

এরাই আবার সেই মা-বাবার মৃত্যুর পর টাকা না থাকলেও ধার দেনা করে, বড় করে চারদিনা, চল্লিশা, কুলখানি ইত্যাদি বিদআত করতে থাকে। যে সুফিবাদে পীরকে সিজদা করলেই জান্নাত পাওয়া যায়। সেই সুফিবাদীরা কীভাবে মা-বাবার সেবা করবে? তাই তারা মা-বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এমন অসংখ্য ভুরিভুরি দৃষ্টান্ত আজ বাংলার জমিনে।

অথচ যারা বলে মা-বাবাকে কদমবুচি করা উচিত নয় বরং মা বাবার পায়ে চুমু দাও সেবা করো এই নীতিতে বিশ্বাসী। তাদের মা-বাবা কখনোই বৃদ্ধাশ্রমে যায় না। কেননা তারা জানে কোনো পীরের পায়ে নয়, বরং মা-বাবার সেবার মাঝেই আল্লাহ্ জান্নাত লিখে রেখেছেন। সুতরাং মাবাবাকে পায়ে ধরে সালাম করা কখনোই সুন্নাহ নয়। বরং মা- বাবার পায়ে চুমু দেওয়া সুন্নাহ এবং তাদের সেবা ও কথা শোনা ফরজ।


আসুন কদমবুচির মতো মিথ্যা নাজায়েজ কাজ থেকে বিরত থাকি। পীরকে সিজদা করার শিরক থেকে বেঁচে থাকি। আর মা-বাবার সেবা থেকে জান্নাত হাসিল করি।




সাখাওয়াতুল আলম চৌধুরী
৫ নভেম্বর, ২০২২
পতেঙ্গা, চট্টগ্রাম

সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:১১
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×