somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

ব্লগার শব্দটি অহংকার নাকি গালি ?

০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল সন্ধ্যায় একটি ইংরেজি দৈনিক পত্রিকার এডিটর আর নিউজ এডিটরের সঙ্গে কথা বলছিলাম পত্রিকাটির অফিসে । এ প্রসঙ্গ ও প্রসঙ্গ নানা প্রসঙ্গে নানা ঢং এর কথা হচ্ছিল । দেশের বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে যে যার মতো বলছিলাম শুনছিলাম । বেশে জমে উঠেছিল আড্ডা । হঠাত করে অভিজিতের প্রসঙ্গ চলে আসায় । নিউজ এডিটর সাহেব বললেন,সাখাওয়াত ভাই আপনি ও তো ব্লগার । আমি ব্লগার শুনে এডিটর সাহেব চমকে উঠে বললেন, তাই নাকি ? আগে তো বলেননি । নিউজ এডিটর সাহেব বললেন, স্যার জানেন না । সাখাওয়াত ভাই তো দারুণ লেখে । আমি প্রশংসায় সবে মাত্র লাল, নীল বেগুনি, আকার ধারণ করছিলাম। কিন্তু এডিটর সাহেব সাদা কালো গলায় গলা খাঁকারি দিলেন । বললেন, তাই নাকি । আপনিও কি নাস্তিক নাকি ? আমাকে কোন কিছু বলার সুযোগ না দিয়েই তিনি আবার বললেন, এই পরিচয় কাউকে দিয়েন না ।
কেন স্যার ? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম । চোখ মুখ কুচকে গেছে অপমান বোধ করতে শুরু করেছি ।

তিনি বললেন, ব্লগার শব্দটি বাংলাদেশে এখন একটি গালি এবং অতন্কজনক শব্দ । দেখেন না চারিদিকে খুন-জখম,চাঁদাবাজি, মারামারি কাটাকাটির সঙ্গে কি ভাবে এ শব্দটি জড়িয়ে গেছে । একদল আস্তিক, অন্য দল নাস্তিক । আবার মাঝখানে একদল চান্দা-মান্ধা তুলে একাকার ।
আমি বুঝতে পারছিলাম, উনি চাঁদাবাজ বলতে কাদেরকে বোঝাতে চাচ্ছিলেন তবুও একটু নিশ্চিত হবার জন্য বললাম, কারা চাঁদা তুলছে ?
আরে ভাই আপনি তো দেখছি কোন খবরই রাখেন না, শাহবাগিদের কথা কি ভুলে গেলেন । ঐ যে ইমরান না কি যেন নাম ।
স্যার, ব্লগাররা চাঁদা বাজি করে না । অন্তত আমার জানা মতে না । আর যে ইমরানের কথা বলছেন ও ব্লগার না আমি রাগ চেপে রেখে বললাম ।
তাহলে উনি কে ? ব্লগার না হয়ে ব্লগারদের নেতা সাজল কি ভাবে ?
ইমরান ব্লগারদের নেতা না । ওনার পেছনে কোন ব্লগার নেই । যারা আছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের । যে ইমরানের নাম বললেন, ওর জন্যই আজ আপনার কাছে ব্লগার শব্দটি একটি গালি । ব্লগার শব্দটি একটি আতঙ্ক জনক শব্দ ।

আমি এডিটর সাহেবের কথা একেবারে ফেলে দিতে পারলাম না । ফিরে গেলাম শাহবাগের আন্দোলনের শুরুতে যখন কাদের মোল্লার ফাঁসি না হয়ে যাবজ্জীবন হওয়ার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিলাম, একটা মিছিলে শরিক ছিলাম যে মিছিলটি, শাহবাগ হয়ে যাদুঘরের আশপাশ দিয়ে গুরছিল । মিছিলের লোকসংখ্যা ছিল হাতে গোনার মতো । আমরা মিছিল করছিলাম আর রিকশা ওয়ালারা মজা দেখছিল । দাঁত কেলিয়ে হাসছিল । এভাবে মিছিল ঠিক না জমাতে কেউ একজন ছুটল মাইক ভাড়া করে আনতে । আমারও বেশ খিদা পেয়েছিল । চলে যাবো, চলে যাবো করেও যেতে পারছিলাম না ।

টিএসসি থেকে একদল ছেলে-মেয়ে এসে আমাদের সঙ্গে যোগ দেওয়ার পরে মিছিল জমে উঠল । সবাই বসে পরলাম । জন্ম হল শাহবাগের আন্দোলনে । মাইক আসার পরে দেখি অন্য চিএ । ধীরে ধীরে মিডিয়া আসতে লাগল । ইমরান নামের এক শয়তান মাথা চাড়া দিয়ে উঠল । মাইক এর মাউথ আর কারো হাতে দিচ্ছিল না । একে ওকে বতৃত্তা দিতে দিলেও ইমরান হয়ে উঠল উপস্থাপক । মাইকের দখল রাখছিল নিজের হাতে ।

১০টার পর বাসায় চলে গেলাম । কিছু টিভিতে দেখলাম সমাবেশ সারারাত চলেছে । পরের দিন ১২টায় এসে দেখি ও রে বাস ! এতো দেখি এলাহিকাণ্ড । লোকে লোকারণ্য । ইমরানের হাতে তখনও সেই মাইক । ব্যাটা মাইক ছাড়ে নাই । এ নিয়ে বেশে কয়েকজনের সঙ্গে ঝগড়াও হয়েছে । কিন্তু মাইক ইমরানের হাতে । আমাকে দেখে ইমরান বলল, আপনি ব্লগারদের দিকটা দেখেন । একটু একটু করে জমে উঠল শাহবাগ । মিডিয়ায় মিডিয়ায় জেগে উঠল শাহবাগ । সারা বিশ্বে জেগে উঠল শাহবাগ ।

কত শত অপরিচিত মুখের মাঝে, "প্রথম আলো ব্লগ","বিডি নিউজ ব্লগ","সময় ব্লগের অনেক ব্লগারদের দেখলাম । সেই সঙ্গে দেখলাম ছাত্রলীগের ছেলেদের । তারা সমাবেশের চারদিকে বেশ জায়গা করে বসতে শুরু করছে । এ নিয়ে বাসায় ফিরে আমি ব্লগে লিখলাম, "শাহবাগের আন্দোলন ভবিষ্যত নিয়ে আমি আশঙ্কা বোধ করছি ।" আমার ধারণাই ঠিক হল, তিন দিনের ভেতরই পুরো আন্দোলনের কেন্দ্রে চলে এলো ছাত্রলীগ । ইমরান যেহেতু মাইক ছাড়ছিল না তাই ওর সঙ্গে আপোষ করেই ছাত্রলীগ জমে বসল । আন্দোলন এগিয়ে চলল । ব্লগে তন্ন তন্ন করে খুঁজেও ইমরানের কোন ব্লগ খুঁজে পেলাম না । আসলে এই ব্যাটা নিজেরে ব্লগার হিসাবে পরিচয় দিলেও ব্লগে লেখা তো দূরে থাক ব্লগ জিনিসটা কি এটাও জানতো না ।

আমি কথাটি সবার কাছে তুলে ধরলাম, ব্যাপারটা ইমরানের পছন্দ হল না । দেখল ওর মিথ্যা ধরা পরে গেছে , ব্যাটা তখন ছাত্রলীগের ছেলেদের জোরে আন্দোলনের নাম পরিবর্তন করে ফেলল । প্রথমে blogger and online activist নামে আন্দোলন শুরু হলেও পরে ব্লগারদের নামটি উঠিয়ে দেওয়া হল ।

রাজীবের হত্যাকাণ্ডের পর আমি পুরোপুরি সরে গেলাম । একজন নাস্তিকের যখন বিশাল করে জানাজা দেওয়া হল । রাজীবের জানাজার দিনই শাহবাগের আন্দোলনেরও জানাজা পড়া হয়ে গেল। ধীরে ধীরে মানুষের মুখে মুখে ফিরত লাগল, ব্লগার মানেই নাস্তিক । আল্লাহ্‌-খোদা মানে না । ইমরানের চাঁদাবাজি ধরা পরার পর ব্লগাররা হয়ে গেলে চাঁদাবাজ । গতকাল ও আমাকে সেই গালি শুনতে হল । ইমরান পরে ফেসবুকে একটা একাউন্ট খুলে খুব কপি পেস্ট করে যাচ্ছিল । সরকারী খানা , ফ্রি হোটেল আহ কি ,মাস্ত দিন ছিল ।

পরিশেষ : বাংলাদেশের প্রকৃত ব্লগাররা এখনও লিখে চলেছে । তারা অন্যায়ের সঙ্গে আপোষ করে না ।তারা অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না । তারা চাঁদা বাজি করে না কেননা তারা ব্লগার । ব্লগার কোন গালি নয় । ব্লগার একটি শক্তির নাম । একটি অহংকারের নাম । ব্লগার মানেই নাস্তিক নয় ।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×