somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সর্ব স্তরের মানুষ ১লা বৈশাখ উদযাপন করেতে রমনা বটমূলে আসেনা । চারু কলার বিকট বিকট সব সৃষ্টি দেখলে ভয় লাগে । অনেকে বটমূলের অনুষ্ঠানের কথা শুনে হাসে ।

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতিটি জাতীর নিজস্ব কিছু রীতি নীতি থাকে সে সবের সাথে কোন কিছু জুড়ে দেওয়া যায় না সে চেষ্টা করাও উচিত ও নয় । অথচ আমাদের দেশে আশির দশক থেকে আঙুল ফুলে কলা গাছ হওয়া কিছু মানুষ বাংলা সংস্কৃতির সাথে পান্তা ইলিশ জুড়ে দিয়েছে তারও আবার গরম ভাতে পানি ঢেলে সেই পান্তা বানানো হয় । রমনা বটমূলে পহেলা বৈশাখ উদযাপন সে রকমই একটা ব্যাপার । গ্রামের বাজারে ঔষধ বিক্রি করার আগে দেখবেন , একজন গান বাজনা শুরু করে । ধীরে ধীরে সেখানে লোকজন জমে যায় । ছায়ানটের মেয়েদের গান বাজনার শব্দও রমনায় মানুষের উপস্থিতির একটা কারণ । এ ছাড়া চারু কলার বিকট বিকট সব সৃষ্টি দেখলে ভয় না পেয়ে উপায় থাকে না । সর্ব স্তরের মানুষ ১লা বৈশাখ উদযাপন করেতে রমনা বটমূলে আসে না । অনেকে বটমূলের অনুষ্ঠানের কথা শুনে হাসে । কেননা গ্রামের মানুষ অপদেবতা, শয়তানকে তারাবার জন্য পুজা করে , দোয়া দরুদ পড়ে । আর শহরে বিকট বিকট মূর্তি বানিয়ে নাচানাচি করে ।
বাংলার গ্রামের লোকেরা যে যার ঘরে নিজেদের মতো বাংলা বছরের ১ম দিনটিকে উপভোগ করে । এর মধ্যে ইলিশ মাছ ঢুকিয়ে দিয়েছে কিছু খুচরা মুনফা লোভী মৌসুমি ব্যবসায়ী । তারা ১লা বৈশাখের দিন রমনা আর টিএসসির আশে পাশে দোকান দিয়ে ব্যবসা পেতে বসে ।

বাংলায় একটি কথা আছে, এক তো নাচুনি বুড়ি তার উপরে দে ঢোলে বারি । সদ্য মধ্যবিত্ত থেকে ধনী হওয়ার পথে শ্রেণীটির কিছু অংশ ১লা বৈশাখের দিন ইলিশ পান্তা খেয়ে বাঙালী সাজে । রং ঢং করে সময় কাটাবার জন্যই রমনা বটমূলে উকি ঝুঁকি মারে । বাঙালী উৎসব প্রিয় জাতী । তাতে কোন সন্দেহ নাই । সনাতন ধর্মের অনুসারীদের বারো মাসে তেরো পূজা লেগেই থাকে । প্রতিটি পূজাই এক একটি উৎসব । মুসলমানদের ধর্মীয় উৎসব দুটি । এছাড়াও সবে বরাত,সবে কদর । খৃষ্টানদের বড় দিন । বৌদ্ধদের মাঘী পূর্ণিমা, সাঁওতাল,চাকমা,মারমা যাদেরকে আমরা উপজাতি বলে গণ্য করি তাদের অনুষ্ঠান গুলোও বাঙালী সংস্কৃতির অংশ বিশেষ বলে গণ্য হয়ে আসছে ।

১লা বৈশাখের দিন মূলত গ্রামাঞ্চলের মানুষ নতুন ধানের পায়েস,নানা মিষ্টান্ন, পিঠা পুলি , ফল মুল এসব সহকারে একটু ভাল মন্দ খাওয়া দাওয়া করার চেষ্টা করে । এটা সেই আকবরি বা তার আগ থেকেই চলে আসছে । নানা শ্রেণীর মানুষ নিজস্ব দৃষ্টিকোণ থেকে ১লা বৈশাখ উদযাপন করে । যেমন ব্যবসায়ীরা হাল খাতার আয়োজন করে । কৃষকেরা নতুন কেনা হাল দিয়ে চাষাবাদ শুরু করে । গৃ্হিনী আর ছোট ছোট ছেলে মেয়েরা নতুন জামা কাপর পরে ঘুরে বেড়ায় । সবই বছরের ১ম দিনটিকে একটু অন্যরকম করে পালন জন্যই করে থাকে । অনেকে বিশ্বাস করে বছরের প্রথম দিনটি ভাল গেলে সারা বছর ভাল যাবে ।

কপি পেষ্ট করে সব কিছু চলে না অথচ বাংলা সংস্কৃতির নামে তাই করার চেষ্টা করা হচ্ছে অনেক দিন থেকে । এখন সময় এসেছে এসব বন্ধ করার । উৎসবের উশৃঙ্খলাতা মেনে নেওয়া ঠিক নয় । এতো মঙ্গলের চেয়ে অমঙ্গল বয়ে আনে বেশি । আনন্দ করা নিষেধ নয় তবে সেটা করতে হবে সুশৃঙ্খল ভাবে । উদ্ভট উদ্ভট সাজে সং সেজে ঢং করলে কারো কারো ঢোলে বারি পরে তারাই তখন অঘটন ঘটিয়ে ফেলে গত বছর তাই হয়েছে ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×