somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

একজন শিক্ষকের অপরাধের সীমা কতোটা অতিক্রম করলে এমন শাস্তি তারে দেওয়া যায় ?

১৬ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কখনও কি শুনেছেন বাংলাদেশের কোন হিন্দু জামাত শিবির করে ? কিংবা কখনও কি শুনেছেন ভারতের মুসলমানরা বিজিপি করে ? কিংবা শুনেছেন কি কখন ও হিন্দুরা মসজিদে যায় কিংবা মুসলমানরা পূজা করে ? এটা করতে এবার ভারতে দেখা গেছে এক মুসলমান মহিলা নিজ বাড়িতে মন্দির স্থাপন করেছেন । এক মুসলমান পুরুষ পূজা শুরু করছেন । হ্যাঁ এটা ব্যতিক্রম । ধর্মীয় দিক থেকে নিষিদ্ধ হলেও অস্তিত্ব রক্ষার খাতিরে তারা তাই করছেন । আমরা বাংলাদেশে বড় জোড় পূজার সময় মণ্ডপের আশে পাশে দাড়িয়ে একটা ফটোসেশন করি । ফেবুতে সেই ছবি শেয়ার করি । লাইক পাই ।
ভেতরে ভেতরে ধর্মীয় বেড়া জাল আমাদের কুরে কুরে খায় । শেষ করে দেয় । আমরা ধ্বংস হয়ে যাই । বন্ধুত্বের বন্ধনে যতোই জড়াই না কেন দুইয়ের মধ্যে পার্থক্য কখনও গোচে না । কাঁধে কাঁধ রেখে যতোই হাটি চোখের আড়াল হলেই বিশ্বাসের ভীত নড়বড় করে । ভেতরের কাল কেউটো ফণা তুলে দাড়ায় । কেউ কাউকে বিশ্বাস করতে পারি না ।
জন্ম এ দেশে, মৃত্যুও হয় এ দেশে তবু দেশকে আপন ভাবতে পারি না । দেশ প্রেম, মানব প্রেম সব কিছুর ভেতর দেয়াল হয়ে দাড়ায় ধর্ম । ধর্মই সব তচনচ করে দেয় । নিজ দেশে পরবাসী হয়ে কেটে যায় জীবন এপার ওপার বাংলার কিছু মানুষের । তাদের আমি সংখ্যা লঘু বলে বহুদূরে ঠেলে দিতে পারি না । দেই না । তাদের কখনও সংখ্যা লঘু বলি না । ধর্ম যার যার দেশে সবার । তবে আমরাই আবার পেছনে বসে ঘুটি চালি । ধর্ম নিয়ে বিবাধটা ঝুলিয়ে রাখি । ধর্মের লেবাসে সন্ত্রাসকে কবুল করি, হজম করি । গুজরাটে হাজার হাজার মানুষ হত্যার পরও মোদীদের মতো লোক প্রধানমন্ত্রী হয় । গোলাম আযম,নিজামিরা জাতীয় পতাকা গাড়ীতে লাগিয়ে ঘুরে বেড়ায় । বলি কারা এদের নির্বাচিত করে ? কারা এদের পেছনে শক্তি যোগায় ? সবাই সব জানি । তবুও কেউ নিজের দোষ স্বীকার করি না । ধর্ম নিয়ে যতোদিন বাণিজ্য হবে ততোদিন এইসব হানাহানি লেগেই থাকবে । কেউ বন্ধ করতে পারবে না । এমন কি আল্লাহ্‌, খোদাও না । তিনি তা করবেন ও না । বিবেক নামের এক জিনিষ দিয়ে তিনি আমাদের ছেড়ে দিয়েছেন তাই নিজেরটা নিজেরই বুঝে নিতে হবে ।
এবার আসি আসল কথায় নারায়ণগঞ্জের এমপি সাব যার নামের শেষের অংশ শুনার পরে অনেকেই মন্তব্য বা কমেন্ট করতে সাহস করবেন না । নারায়ণগঞ্জে এমন একটিই পরিবার রয়েছে , হ্যাঁ ঠিক ধরেছেন আমি ওসমান পরিবারের কথা বলছি । সেই এমপি সাব শ্যামল কান্তি ভক্ত নামের এক শিক্ষককে প্রকাশ্য স্কুলের বারান্দায় এনে কানে ধরে উঠবস করিয়েছেন । কেন করিয়েছেন কি কারণে করিয়েছেন সেটি ভিন্ন ইস্যু । ভিন্ন কথা । একজন সাংসদ হচ্ছেন দেশের আইন প্রণেতা । তারা দেশের জন্য জনগণের জন্য আইন প্রণয়ন করেন । তাই আইনের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা অন্যদের তুলনায় বেশি হবারই কথা ।
স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্ত যতো বড় অন্যায়ই করুক না কেন তাকে শাস্তি দেবার জন্য দেশে আইন আদালত রয়েছে । শিক্ষককে শাস্তি দেবার ভিডিওটি এখন ভাইরাল । ফেবুতে ঘুরে বেড়াচ্ছে । ভিডিওটিতে দেখা যাচ্ছে, শ্যামল কান্তিকে অপেক্ষারত জনসম্মুখে এনে সাংসদ ক্ষমা চাওয়াচ্ছেন । সব দেখে শুনে এমনই মনে হচ্ছে, তিনি একটি সালিশের মধ্যস্থতা করছেন । উত্তেজিত জনগণকে শান্ত করছেন । মিটমাট করে দিচ্ছেন । কিন্তু কেন এমন শাস্তি ? সেটা রয়ে গেছে ঘটনার আড়ালে । কেউ মুখ খুলছেন না । অন্য একটি মাধ্যমে যতোটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে, ঐ শিক্ষক নাকি ধর্ম নিয়ে কটাক্ষ করেছেন । আবার অনেকে বলছেন, ঐ শিক্ষককে স্কুল থেকে তাড়াবার জন্যই নাকি এমন নাটক সাজানো হয়েছে । এ সবই উড়া কথা । বিশ্বাসযোগ্য নয় । ( এদেশের মানুষের ধর্মীয় অনুভুতি ইদানিং খুবই নাজুক অবস্থায় আছে কথায় কথায় নাড়া খায় । কে কি বললো তাতে খুন খারাবি শুরু হয়ে যায় । আর ওদিকে যে, খোদ রাজধানীতে বসে এক ভন্ড পীর আল্লাহ,নবী রাসুল তার বিবি,কন্যাকে নিয়ে নানান কথা বলে যাচ্ছে তাতে কারো অনুভুতিতে আঘাত লাগে না । কেননা ঐ ভন্ডকে কিছু করতে গেলে থোতা মুখ ভোতা করে দিবে । আবারও প্রমাণ হলো বাঙালি হচ্ছে শক্তের ভক্ত নরমের যম ।)
শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভ করেই মানুষ আইন প্রণেতা হন । শিক্ষকেরা ও আইনের উর্ধ্ধে নন । শ্যামল ক্লান্তি ভক্ত যতো অন্যায়ই করুক না কেন একজন আইন প্রণেতা কখনওই প্রকাশ্য জনসম্মুখে কাউকে অপদস্থ করতে পারেন না । ধর্মের দোহাই দিয়ে, মানুষ পুড়িয়ে মারা যায় ,ঘর থেকে টেনে হিঁচড়ে বাহির করা যায় । পুরো পরিবারকে প্রকাশ্য উলঙ্গ করে রাখা যায় । কান ধরে উঠ বস করানো যায় । এ সবই যদি ধর্মের নামে করা যাবে তা হলে আইন আদালতের কি প্রয়োজন রয়েছে ?
ধর্ম ই কি সব ? মানবতা,মানবিকতা বলে কি কিছু নাই ? ধর্ম কি আমাদের মানবতা,মানবিকতা শিক্ষা দেয় না ? যে ধর্ম মানবতা,মানবিকতা শিক্ষা দেয় না সেটা আবার ধর্ম হয় কি করে ? একজন শিক্ষকের অপরাধের সীমা কতোটা অতিক্রম করলে এমন শাস্তি তারে দেওয়া যায় ? এ প্রশ্ন সবার কাছে ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ সকাল ১১:৫০
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×