somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মগজ পড়ার যন্ত্র

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অন্যের মনের মধ্যে চিন্তার কী প্যাঁচ চলছে তা বোঝার ইচ্ছা হয় সবার। সেই মগজ পড়ার যন্ত্রের কৌশল আয়ত্ত করে ফেলেছেন বৈজ্ঞানিকেরা। নেহাত শিশুসুলভ ভাবনা হিসেবে ব্যাপারটাকে হেলাফেলা করলেও, বিষয়টাকে ছোট করে দেখেননি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জ্যাক গ্যালান্ট। দীর্ঘ দিন পরিশ্রমের পর তারা এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন, যার মাধ্যমে তারা মস্তিষ্কের মধ্যে লুকিয়ে থাকা ভাবনাগুলোকে চাক্ষুষ করতে পারবেন। এখন এই যন্ত্রটির প্রয়োগ আপাতত ল্যাবরেটরির চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ। এর মাধ্যমে হয়তো পক্ষাঘাতে আক্রান্ত বাকশক্তিহীন রোগীদের সাথে কথা বলা সম্ভব হবে। ২০০৮ সাল থেকে খ্যাতনামা স্নায়ু বিজ্ঞানী জ্যাক গ্যালান্ট ও তার দল শুরু করেছিল এই প্রজেক্ট। ২০১২ এসে তারা যে যন্ত্রটি আবিষ্কার করেছেন, তার নাম ফাংশনাল ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং বা এফএমআরআই (FMRI)। এই কম্পিউটারচালিত যন্ত্রটি মস্তিষ্কের ভাবনাগুলোর ছবি তোলে। এবার এখানে প্রশ্ন উঠতে পারে, ভাবনার আবার ছবি কীসের?

স্নায়ু বিজ্ঞানীরা বলেন, যেকোনো সংবেদে আমাদের মস্তিষ্কে আলাদা আলাদা বৈদ্যুতিক তরঙ্গের (খুব ক্ষীণ অবশ্য) সৃষ্টি হয়। সেই ক্ষীণ থেকে ক্ষীণতর সংবেদের অস্তিত্ব ধরা পড়ে এফএমআরআইয়ের মনিটরে। বিজ্ঞানীরা হিসাব কষে দেখেছেন, প্রতিটি সংবেদের ছবি পরস্পরের থেকে আলাদা। অর্থাৎ ‘আমি আইসক্রিম খেতে চাই’ এটা বলা বা ভাবার সময়, যে ধরনের ‘গ্রাফ’ মনিটরে পাওয়া যাবে, ‘একটু ঘুমাতে পারলে বেশ হতো’ ভাবা বা বলার সময় মনিটরে তৈরি হওয়া গ্রাফের ছবি হবে সম্পূর্ণ আলাদা। ইতোমধ্যেই দৈনন্দিন জীবনে আমরা সাধারণত যে কথাবার্তা বা চিন্তা-ভাবনাগুলোর ব্যবহার করে থাকি, তার একটা ডাটাবেজ বানিয়ে ফেলেছেন গ্যালান্টের সহকর্মীরা। ফলে মুখে একটা শব্দ ব্যবহার না করেও মগজে কী চলছে, তা অন্যদের জানিয়ে দিতে পারছেন তারা। এর জন্য শুধু দরকার হচ্ছে কিছু একটা ভাবা, আর সেই ভাবনার ফলে কী ধরনের গ্রাফ মনিটরে উঠে আসছে তা ওই গ্রাফ ডাটাবেজের সাথে মিলিয়ে দেখা। গ্যালান্টের দাবি মতে, ৯০ শতাংশ সময় এই যন্ত্র ঠিক বলছে।

তবে গ্যালান্ট এবং তার দল কিন্তু কয়েকটা ব্যাপারে বড্ড গোঁড়া। তারা কোনোভাবেই এই যন্ত্রটা অনুমতি ছাড়া ব্যবহারিক প্রয়োগ করতে দিতে নারাজ। এই যন্ত্র দিয়ে গোয়েন্দাগিরি করা অনেক দূরের ভাবনা।গ্যালান্ট এবং তার পুরো দলেরই ধারণা যে, এই গ্রাফগুলোই পরে ব্রেন ড্যামেজ হওয়া রোগীদের কথা বলতে সাহায্য করবে। কিংবা হয়তো আমাদের স্বপ্নের স্মৃতি ধরে রেখে সেগুলো আমাদের আবার দেখতে সাহায্য করবে। এভাবে আমরা হয়তো স্বপ্নের অনেক অজানা রহস্যকে ভেদ করে ফেলতে পারব।

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×