somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ – ভারত ম্যাচের আসল রহস্য ফাসঃ নিষিদ্ধ হবেন ৩ জন

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অবশেষে বেরিয়ে আসছে থলের বিড়াল, গত তেইশে মার্চ অনুষ্ঠিত টি টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় ভারত বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচ নিয়ে এখনো দর্শক কিংবা সমার্থকদের মাঝে জল্পনা কল্পনার শেষ নেই।

নাটকীয় শোচনীয় পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না ক্রিকেট ভক্তরা যদিও অনেকেই গুজবের ভরে বলে উঠছেন শেষ ওভার কিংবা শেষ তিন বলে ম্যাচ ফিক্সিং হয়েছে. তবে আমার মনে হয় এমন কথা শুধুমাত্র নিছক কল্পনায় এর কোন ভিক্তি নেই।

মুশফিকুর রহিম কিংবা রিয়াদ ধৈর্য ধরে খেললে অবশ্যই ম্যাচ বের করে আনতে পারতেন।

যাহোক মুল আলোচনায় আসা যাক,বাংলাদেশ এবং ভারতের মধ্যকার খেলা নিয়ে খেলাধূলা বিষয়ক চ্যানেল ইএসপিএন এ কথা বলেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল,অন্যান্য সাবেক ক্রিকেটাররা যখনই ম্যাচ ফিক্সিয়ের জন্য অধিকতর তদন্তের কথা বলছেন তখন ইয়ান চ্যাপেল বলছেন অন্য কথা, ইয়ানের মতে ম্যাচ ফিক্সিয়ের কোন সম্ভাবনা নেই বরং বাংলাদেশ হেরেছে আম্পায়ারদের ভুলের কারণে।

ইয়ান বলেন সাব্বির যে বলে আউট ছিলো সেটা ওয়াইড বল ছিলো কিন্তু সেই বলের রান যোগ করা হয়নি,স্কোরবোর্ডে এই বলটি অতিরিক্ত হিসেবে যোগ করা হয়েছ কিন্তু রান যোগ হয়নি.ইয়ান আরো বলেন এটা দৃশ্যমান ভুল,অদৃশ্য ভুলের জন্য আম্পায়ারদের কোন শাস্তি পেতে হয় না কিন্তু দৃশ্যমান ভুলের জন্য অবশ্যই আইসিসির ২২/৪ ধারায় শাস্তির ব্যাবস্থা আছে।

বিষয়টি নিয়ে কতৃপক্ষ যথাযথ নিয়মে আইসিসির কাছে আবেদন করলে অবশ্যই আম্পায়ার তিন জন নিষিদ্ধ হবেন সব ধরনের খেলা থেকে। কারন এটা ছিলো বড় ম্যাচ এখানে এই ধরনের দৃশ্যমান ভুল করার কোন অধিকার নেই ম্যাচ পরিচালনাকারীদের।

শুধু ইয়ান চ্যাপেল নয় অনেক খেলোয়াড় এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য এত বড় একটা ভুল হয়ে গেলো, তবুও কেন মিডিয়াতে জোর আলোচনা হলোনা, ইয়ানের কথার সুত্র ধরেই বিদেশী অনেক মিডিয়া আবারো এই বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেছেন।

বিষয়টি অতি সুক্ষ্ম তাই অতিদ্রুত এই বিষয়ে আইসিসির দৃষ্টি আকর্ষণ করা হোক,মামলা করলেই শাসন স্বরূপ নিষিদ্ধ হবেন তিন আম্পায়ার।

বাংলাদেশ এবং ভারতের মধ্যকার খেলার স্কোরবোর্ড আপনারা আরো একবার দেখুন তাহলে অতিসহজেই বিষয়টি পরিষ্কার অনুধাবন করতে পারবেন।

লিঙ্কঃ Click This Link

এই লিঙ্কে গিয়ে দেখে নিন ভারতের বোলারদের দেওয়া রান ১৪১+৫=১৪৬। রান ভারত-১৪৬ রান। সুপার ওভারের জন্যে আমাদের মুস্তাফিজতো ছিলোই।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

×