somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ নিজামীর ফাঁসি, বিভিন্ন দেশের প্রতিবাদ ও আমাদের পররাষ্ট্রনীতি...!

১২ ই মে, ২০১৬ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত ৪.৫.১৬ তারিখে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রেখেছে সর্বোচ্চ আদালত৷
যা কার্যকর করা হয় ১০.৫.১৬ মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে।
এই নিয়ে জামায়াতে ইসলামীর শীর্ষ চার নেত্রীবৃন্দের ফাঁসি কার্যকর করলো সরকার।

৪.৫.১৬ তারিখে ফাঁসির দণ্ড বহাল রাখার পর তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়্যেপ এরদোগান সমালোচনা করে বলেছেন, ‘নিজামী কোনো অপরাধ করে থাকতে পারেন বলে আমরা বিশ্বাস করি না। এভাবে ফাঁসির রায় দেয়ার বিষয়টিকে অগণতান্ত্রিক ও অন্যায় বলে আমরা মনে করি।’ তুরস্কের প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে সেই খবর প্রকাশ করা হয়েছে।
২০১৩ সালের ডিসেম্বরে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ফাঁসি স্থগিত রাখার অনুরোধ করেছিলেন তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী এরদোগান।

বরাবরের মতো এবারো কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। প্রতিবারের মত এবারো ইসলামাবাদ বাংলাদেশি হাইকমিশনারকে তলব করেছে। এর প্রতিবাদে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করেছে।


রায় কার্যকর করা হয় ১০.৫.১৬ মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে।
সকালেই দেখলাম ফেইসবুকে কে যেন পোস্ট করেছে পাকিস্তানের রাস্তায় এই ফাঁসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছে। আবার ইসলামাবাদ বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানায়। উত্তরে ঢাকাও পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানায়। এবং পাকিস্তানের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি কূটনৈতিকপত্র তুলে দেওয়া হয়েছে।
বরাবরের মতো এবারো পাকিস্তানের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি উঠছে সর্বমহলে!


ফাঁসির ঘটনায় দু:খ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুনও। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জাতিসংঘ প্রধান যে কোন প্রেক্ষাপটেই মৃত্যুদণ্ডের মতো শাস্তির বিপক্ষে।
মুখপাত্র আরো বলেন, মামলাটি যেভাবে পরিচালিত হয়েছে তা নিয়ে জাতিসংঘ আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে।

১১ই মে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজামীর ফাঁসি দেয়ায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
এবার শুধু প্রতিবাদ জানিয়েই খ্রান্ত হননি তুরস্কের প্রেসিডেন্ট রেসেফ তাইয়্যেফ এরদোগান। নিজামীর ফাঁসির প্রতিবাদে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকেই প্রত্যাহার করে নিলো দেশটি। বৃহস্পতিবার এরদোগান এই ঘোষণা দেন। খবর রয়টার্সের।


আমার প্রশ্ন আমাদের পররাষ্ট্রনীতির নিয়ে? পাকিস্তানের ব্যপারে আমাদের পররাষ্ট্রনীতি এতো স্ট্রং আর তুরস্ক কিংবা জাতিসংঘের ব্যপারে এখনো কোন বিবৃতি নেই কেন?
পাকিস্তানের হাইকমিশনারের মতো জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে কখন তলব করা হবে?
আমরা চাই এখনি তুরস্কের রাষ্ট্রপতির এইরকম আচরণের তীব্র নিন্দা জানিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রনালয় একটা বিবৃতি দেক।
বিবৃতি আশা করবো জাতিসংঘের মহাসচিব বান কি মুনের আচরণের বিরুদ্ধেও!

আমরা আমাদের দেশকে রাজাকার, আলবদর, আল-সামস মুক্ত করবোই সেটা যে কোন মূল্যে...!
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৬ রাত ১২:১২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×