somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ান-ইলেভেনে দুই নেত্রীর সাব-জেলে দায়িত্ব পালনের সময় বিএনপি চেয়ারপারসনকে নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেন ডিআইজি প্রিজন মেজর শামসুল হায়দার সিদ্দিকী (অব.)

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপি চেয়ারপারসনকে সবসময় ‘ম্যাডাম’ বলে সম্বোধন করতাম। কোনো বার্তা নিয়ে যখন বিএনপিপ্রধানের কাছে যেতাম, তখন তিনি খাটে উঠে আমাকে বসতে দিতেন চেয়ারে। আমি বিব্রতবোধ করলেও তিনিই আমাকে বসার জন্য বলতেন।বিএনপি চেয়ারপারসন খেতেন খুবই সামান্য। তবে তিনি পেঁপের তরকারি খেতে পছন্দ করতেন। নিজে থেকে অন্য কোনো মেন্যু দিতেন না। থাকতেন পরিপাটি হয়ে। কথা বলতেন খুবই কম।বিএনপি চেয়ারপারসনের মা তৈয়বা মজুমদার যখন মারা যান, শেষবারের মতো দেখতে সুযোগ দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। কিন্তু তার দুই ছেলে পৃথকভাবে নানীকে দেখতে যান। কিন্তু মা-ছেলেদের একসঙ্গে দেখা-সাক্ষাতের সুযোগ ছিল না।বিএনপি নেত্রীর পারিবারিক বিষয় নিয়ে বিএনপি নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান ও অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল।কোনো বিশেষ বার্তা থাকলে সঙ্গে সঙ্গেই নেত্রীকে জানিয়ে দিতাম। অবশ্য সবকিছুই হতো জেলকোড অনুযায়ী। তিনি বলেন, আমার মনে আছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মা যখন মারা যান, তখন বিএনপিপ্রধানকে ৬ ঘণ্টা সময় দেওয়া হয় মাকে দেখতে। মাকে শেষবারের মতো দেখতে যখন নির্ধারিত সময় অতিক্রম করে, তখন আমার ওপর নির্দেশ আসে তাকে নিয়ে যেতে। আমি জানতাম না, বাসায় তাকে কিছু খেতে দেওয়া হয়েছে। আমি বাইরে ছিলাম। যখন তাকে বার্তা দেওয়া হয়, চলে যেতে হবে, তখন তিনি না খেয়েই চলে আসেন। বিষয়টি পরে আমি জানতে পেরেছি। এ বিষয়টি নিয়ে আজও আমি অনুতপ্ত। কিন্তু বেগম জিয়া আমাকে এ নিয়ে কোনো কথাই বলেননি। তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। আরেক দিন সাবেক এই প্রধানমন্ত্রীকে খবর জানালাম, তার ছেলে তারেক রহমান বাথরুমে পড়ে গিয়ে সামান্য আহত হয়েছেন। কিন্তু এ নিয়ে তিনি কোনো কথা বলেননি। শুধু এটুকুই বললেন, ঠিক আছে।বিএনপি চেয়ারপারসন নামাজ পড়তেন। সারা রাত জেগে নামাজ পড়তেন। ফজরের নামাজ পড়ে ঘুমাতে যেতেন। কখনো কিছু লেখার জন্য কাগজ-কলম চাইলে নিয়ে যেতাম।
-বিভীষিকাময় ওয়ান-ইলেভেনে দুই নেত্রীর সাব-জেলে দায়িত্ব পালনের স্মৃতি নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন ডিআইজি প্রিজন মেজর শামসুল হায়দার সিদ্দিকী (অব.)
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×