আজও আমি রাধাচূড়া আর কৃষ্ণ চূড়ার তফাৎ খুঁজি
আজও আমি একটুখানি মাটি খুঁজি ,
আজও আমি সজনে ডাটা পুঁই পাতা
আর ইলিশ মাছের স্বাদ খুঁজি ।
মেঘলা আকাশ আজও আমায় অনেক ডাকে
খুব সকালে চা-এর কাপের ডাক শুনি ,
গোধূলি লগ্নে অনেকটা সময় আজও আমি
কোথায় যেন হারিয়ে যাই ।
সুখগুল সব ভালই ছিল বেশ গোছান ,
মন ক্যাবিনেটের ভাঁজে ভাঁজে
খুঁজতে গিয়ে হতাশ আমি !
দেখি , সুখ গুল সব আলতো হাতে কেউ নিয়েছে তুলে ।
দুঃখ গুলো ঠিকই আছে পড়ে
মলিন মুখে ঘুন পোকাদের সঙ্গী করে ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



