গিয়েছিলাম কাঁচা-বাজার করতে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা যা দরকার কিনবো বলে। মানে গিনি্ন বললো- ঘরে চাল, ডাল, মাছ, মাংশ, তরিতরকারী কিচ্ছু নেই। কিন্তু বাজার করতে গিয়ে মেজাজ গেলো সপ্তমে চ'ড়ে। কারো সাথে মারামারি করার অভ্যাসও নেই। তাই ব্লগেই গালাগালিতে ছড়া লিখে মনের ঝাল মেটালাম একটু। কিছু মনে করবেন না প্লিজ! খুব খারাপ লাগলে মুছে দেবো পরে..
মালকাছা খুলে কেউ কারো মারে গোয়া
কারো হয় সর্বনাশ কারো বারো পোয়া!
বাজার বেজায় চড়া, নেই ঘরে চাল-ডাল
করবে কে নিয়ন্ত্রণ ছিঁড়বে কে কার বাল?
অক্ষম দেশের প্রভু দেখেও না দেখে
চক্ষু বন্ধ করে চলে এঁকেবেঁকে।
এইতো দেশের ছবি- চলছে রাহুর গ্রাস
ভরছে ধনীর ভান্ড, গরীব-পাছায় বাঁশ!
২৬.০৭.২০০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


