আজ আমার 100তম পোস্টে মনে হচ্ছে বড়ো লেখক না হতে পারলেও এই লেখক সমাজের একজনতো হতে পেরেছি। কারণ আমার পোস্টে অনেক ব্ল্লগারদের স্বতোষ্ফুর্ত মন্তব্যগুলো পড়লেই বোঝা যায়- তাঁরা আমাকে কতো ভালোবাসেন! তাঁদের ভালোবাসায়ই আমি 100তম পোস্টে পেঁৗছতে পেরেছি। তাঁদের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ। আর যাঁরা পড়েছেন কিন্তু কিন্তু সময়াভাবে মন্তব্য করতে পারেন নাই- তাঁদের কাছেও আমি কৃতজ্ঞ। কারণ আমার ব্ল্লগে হিট সংখ্যায় তাঁরা অবদান রেখেছেন। যাঁরা একবারেই পড়েননি বা মন্তব্যও করেননি তাঁদের অবদানও নেহাত কম নয়। কারণ কেউ অপছন্দ করেছেন বলেই আমি নতুন কৌশলে লেখার চেষ্টা করেছি। তাই প্রাণ খুলে সামহোয়্যারইনব্ল্লগের সব ব্ল্লগারকে জানাচ্ছি আমার প্রাণঢালা এক গুচ্ছ গোলাপের শুভেচ্ছা!!!
আর একটি কথা না বললেই নয়। আগে আমি এরকম বাংলা ব্ল্লগে লিখতাম না। লিখতাম দেশি-বিদেশি বাংলাভাষী ফোরামে। কবিতা ও গান, আলাপন, গল্প, আওয়ার বাংলা, হোমভিউ বাংলাদেশ, বাংলা ও বাঙ্গালী, আয়োজন, কবিতা.. এরকম নানান ফোরামে। ঐসব একটি ফোরামেরই একজন সদস্য বন্ধু আমাকে এই ব্ল্লগের খবর দিয়েছিলো। কৃতজ্ঞতা এবং ভালোবাসা তাঁর প্রতি। সত্যিই তিনি মহান মনের মানুষ। তাঁর লেখাও সুন্দর, সৃজনশীল এবং গঠনমূলক। উনি আপনাদেরই পরিচিত মুখ। নাম না বললেও তাঁর পরিচিতি কমবে না। শুভেচ্ছা হে বন্ধু আমার চির বন্ধুত্বের....
30.07.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



