somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিউরে ওঠে প্রাণ!

১৯ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যে এলাকায় থাকি সেটা আমার খুব প্রিয়। কারণ এখানে থেকেই ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেছিলাম। উচ্চশিক্ষা শেষ করে বিয়েও করেছি কলাবাগান এলাকাতেই। কলেজ জীবনের অনেক বন্ধুদের সাথে আড্ডাও দিতাম এখানেই। নিজের বাসা এই এলাকাতেই হওয়ায় এখানকার পরিচিত পরিবেশের প্রতি বেশ মায়া জমে গেছে। 1980 সাল থেকেই এ এলাকার প্রতি রয়েছে আমার নাড়ির টান। মাঝে উচ্চশিক্ষাকালীন সময় এবং মফস্বলে চাকরির কারণে এলাকা ছেড়ে থাকলেও যখনই ঢাকা আসতাম তখন এ এলাকাই ছিলো আমার ঢাকার যোগাযোগের ঠিকানা- এখনও আছে, সস্ত্রীক ছেলেমেয়ে নিয়ে এখানেই আছি বছরের পর বছর। যদিও নিজের বাড়ি করা হয়নি এলাকায়, তবুও এখানকার মায়া ত্যাগ করে কোথাও যেতে পারিনি।

1998 সালে মফস্বল চাকরিস্থল থেকে বদলি হয়ে ঢাকায় আসার পর এ এলাকার আগের বাসাতেই উঠেছিলাম। আসার পর বখাটে, ছিঁচকে চোরদের উৎপাত, নিত্য ছিনতাই দেখে মনটা খারাপ হয়েছিলো। সবচেয়ে বেশি খারাপ হয়েছিলো পরিচিত দুইজন খুন হবার সাথে ঢাকা কলেজ জীবনের বন্ধু বাচ্চুর কোমরে গুলি লেগে পঙ্গু হয়ে যাওয়া। এরপর অফিসের এক নারী কলিগ-এর দুই ভাইয়ের খুন হয়ে যাওয়া আরও ব্যথিত করেছিলো। এলাকার আইন-পরিস্থিতির এররকম অবনতিতে নিজের কাছে বেশ অসহায় লাগতো। এ পরিস্থিতি থেকে উত্তোরণ চাইতাম সবসময়। ভাগ্য কিছুটা সহায় ছিলো এলাকার। বিগত বেশ কিছু বছর পরিস্থিতিটা বেশ শান্তই ছিলো।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে মনটাও ভালো থাকে। পরিস্থিতি খারাপ থাকলে নিজের ভিতর অস্থিরতা আর থামাতে পারি না। আজ সকালে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। এখন ওর পরীক্ষা চলছে। তাড়াহুড়ো করে রিক্সায় উঠতেই রাস্তার ওপর পার থেকে এক মহিলার চিৎকার শুনলাম। রিক্সাওয়ালা বললো- ছিনতাই। তাকিয়ে দেখলাম মহিলার রিক্সা ভীষণ বেগে যাচ্ছে একটি প্রাইভেট গাড়ির পিছনে- সাথে মহিলা এবং রিক্সাওয়ালার চিৎকার। কিন্তু কে পায় কাকে- অনেক দূরে চলে গেছে প্রাইভেট কার। আমার রিক্সা চলছে রাসেল স্কোয়ারের দিকে রাস্তার উলটাদিকে উলটাপথে। ছেলের পরীক্ষা শুরু হবে 8.15 তে-তাই চলে গেলাম এ দৃশ্য ছেড়ে- তবে মনটা খুঁতখুঁত করতে থাকলো।

সকালের পেপার প্রথম আলো খুলে দেখি- গুলশান থানার এসআই খুন। গতরাতে টিভি চ্যানেলে শুনেছিলাম। নিশ্চিত হতে পারিনি। উনি এ এলাকাতেও ছিলেন কিছুদিন- তখন তার পোস্টিং ছিলো ধানমন্ডি থানায়। নিজের দেশের বাড়ির ছেলে হওয়াতে আর দূর সম্পর্কের আত্মীয়তার সূত্রে তাঁকে মামা বলে ডাকতাম। ছবি দেখে মনটা সত্যিই খারাপ হয়ে গেলো। তাঁর বয়স খুব বেশি নয়। একটি মাত্র মেয়ের বয়স ছয় বছর মাত্র। অসময়ে এভাবে তাঁকে হারানো স্ত্রী-কন্যা, বাবা-মা, ভাইবোনদের জন্য কতো যে কষ্টের ভাবতেই মনটা কষ্টে ভরে গেলো। দেশ কোন দিকে যাচ্ছে? আমরা কোথায় যাচ্ছি আবার? আইন-শৃঙ্খলা পরিস্থিতির আবারও কী অধঃপতন হবে? শিউরে ওঠে প্রাণ!

20.12.2006



সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১১:৩০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×