somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ জলিল
জন্ম-মৃত্যু ও ভালোবাসার পাশাপাশি

উপন্যাসের(?) খসড়া-২

০৯ ই মে, ২০০৭ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফারাহর বড় ভাই মুজিব মাহমুদ। মফস্বল শহরের নামকরা ব্যবসায়ী। শখের বশে কবিতা লেখেন। আঞ্চলিক পত্র-পত্রিকা ও লিটল ম্যাগাজিনে কবিতা প্রকাশিত হয় তাঁর। আমার সাথে তাঁর বন্ধুত্ব কবিতার সূত্রে। তাছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের একসাথে জড়িত আছি আমরা। বয়সে বড় হলেও অন্তরের দূরত্ব একেবারেই কম। দু’জনেই কবি জীবনানন্দের ভক্ত আবার। একবার তো আমার এক কবিতা পড়ে বলেই ফেললেন- কী মামু, কবিতায় অবয়বে জীবনবাবু ফিরে ফিরে আসে কেন ?

ফারাহর সাথে দেখা হবার পর আমি কবি মুজিব মাহমুদ-এর আরও ভক্ত হয়ে যাই। উদ্দেশ্য একটাই ফারাহর সাথে দেখা করা। আর তা হতে পারে একমাত্র মুজিব মাহমুদের কল্যাণেই। আমি মুজিব মাহমুদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাই। তাঁর মন জোগানোর চেষ্টা করি। তাঁর কবিতা আবৃত্তি করে স্তাবক ছুড়ে দেই বারবার। মানে অকারণে তাঁর কবিতার স্তুুতি করি আমি। মুজিব মাহমুদও সরল প্রাণ। আমার স্তুতিতে গলে যান। মনে মনে আমি ফাঁক খুঁজি ফারাহদের বাড়ীতে যাবার। অবশেষে মিলে যায় দিন- সেই মধুক্ষণ। সারাহ-ফারাহর দর্শন মিলবে আমার। প্লান-প্রোগ্রাম সব ঠিক। আগামী শুক্রবার শুনবো সারাহ- ফারাহর গান এবং আর খাবো যে চা-পান!

শুক্রবার আমার ছুটির দিন, ক্লাস বন্ধ। সকাল থেকেই শুরু হয়ে যায় আমার প্রস্তুতি। প্রথমে ক্লিনসেভ তারপর কোল্ড সাওয়ার। অন্যান্য দিনের চেয়ে একটু বেশী সময় নিয়েই গোসল করি। চুলে শ্যাম্পু, গায়ে সুগন্ধি সাবান মাখি। ইস্ত্রি করা কাপড়-চোপড় আগেই রেডি ছিলো। তাড়াতাড়ি নাস্তা খেয়ে সকাল ৯টার মধ্যেই বেরিয়ে পড়ি। গন্তব্য কলেজ রোড-রেল লাইন পাড়। প্রাণে আমার দারুণ ফুর্তি আজ। অতিরিক্ত রিক্সা ভাড়া কোন সমস্যা নয়। কারণ আমি শুনতে যাচ্ছি সারাহ-ফারাহর গান। সেই সাথে প্রাণভরে দেখবো ফারাহর রূপ, ডাগর ডাগর চোখ।

আমি যাচ্ছি বাগমারা থেকে কলেজ রোড। পরিপাটি পোশাকে, সতেজ ফুরফুরে মনে। আমার একমাত্র সঙ্গী রিক্সাওয়ালা। চারদিকে বিনা কারণে তাকাই। দালানঘাট দেখি, খেলার মাঠ দেখি, গাছপালা দেখি। মফস্বল এ শহরটাকে কেন জানি বেশি সুন্দর লাগছে আজ। অন্যদিন ড্রেনের ময়লা গন্ধ, রাস্তায় মানুষের জট যে বিরক্তির উদ্রেক করতো আজ তা নেই। আর হবেই বা কেন? কোনোদিকেই খেয়াল নেই আমার। প্রাণে আমার এক দারুণ উচ্ছাস। মনে মনে গেয়ে যাচ্ছি গান- আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৭ রাত ১২:১৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×