somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্পোরেট লাইফ নিয়ে বিশটি বিশ শব্দের গল্প

১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ শব্দের গল্পসমগ্র- তিন

১)
বসের জন্মদিনের উইশ মেইলটিতে যেই পরিমাণ তেল ছিল তা দিয়ে আমাদের তিনজনের ছোট্ট সংসারে মিনিমাম এক মাসের রান্না হয়ে যেত!
২)
আইবিএতে এমবিএ করা বসের সব গল্পই ছিল আইবিএর!
স্কুল-কলেজ-অনার্স লাইফে বলার মত কোন গল্পই তার কখনো ছিল না!
৩)
ওয়াশরুমে সেন্ট্রালি ইনটাইম-আউটটাইম মনিটরিং সফটওয়্যার থাকবে শোনামাত্রই ম্যাজিকের মত অনেকের কাজের ফাঁকে ওয়াশরুমে অতিরিক্ত সময় কাটানো অদ্ভুতভাবে কমে গেল!
৪)
পাশের কলিগকে ইন্টারভিউর বিষয়টি গোপনীয় রাখতে বলে সময়মত বেরিয়ে গিয়েছিলাম।
পরদিন পিয়ন বাদে অফিসের সবাই ইন্টারভিউ কেমন হয়েছে জানতে চেয়েছিল!
৫)
যখন এমডি ছিলাম, অধস্তন কয়েকজন পারলে ছুটির দিনে মাসের বাজার করে দিতে চাইত!
রিটায়ারমেন্টের পর তাদের বেশীরভাগই একটা কলও দেয়না!
৬)
- তোদের রাজনীতি হাস্যকর লাগে! সারাদিন সহমত ভাই বলতে হয়!
- তুইওতো সেইম কাজটাই করিস!
- মানে?
- যাহা ইয়েস বস তাহাই সহমত ভাই!
৭)
বেতনের পর খরচ করতে পায়েলের খুব কষ্ট হত!
লাখ চল্লিশেক টাকা স্যালারি একাউন্টে রেখে একদিন হুট করেই সে মারা গেল!
৮)
কলিগ বলল,গতকাল আসেননি কেন?
মুখে বললাম অসুস্থ ছিলাম আর মনেমনে বললাম,জন্ম-মৃত্যু-বিয়ে আর সিকলিভ সবই উপরওয়ালার ইচ্ছা
৯)
- সারাজীবন চাকরি করলে কলিজা একসময় মুরগীর কলিজা হয়ে যায়!
- মানে! আমার আব্বুর কলিজা মুরগীর কলিজা?
- নাহ্ ওনারটা কবুতরের কলিজা সাইজের!
১০)
করোনায় অর্ধেক বেতনে স্বল্প টাকায় চাকুরীরত কাজিনের দেখাদেখি সিক্স ডিজিটের বেতন পাওয়া ছেলেটিরও একই স্ট্যাটাস, বেতন যাই হোক বেকারতো নই!
১১)
- সেলসের জব! প্রেসার লাগেনা?
- নাহ্, ম্যানেজার চাকরি হারানোর ভয় দেখালেই মনেমনে বলি,তোর বাপের চাকরি করি নাকি বাপে চাকরি দিসে!
১২)
লিংকডইনে ঢুঁকলেই সামী লো ফিল করা শুরু করে কারণ যার প্রোফাইলেই ঢুঁ মারে তাকেই তার গরীবের স্টিভ জবস মনে হয়!
১৩)
বদরাগী বসের ভয়ে অফিসে তটস্থ থাকে সবাই,
বাসায় অফিসিয়াল জুম মিটিংয়ে অসাবধানতাবসত বউয়ের ঝাড়ি খেয়ে সেই বস বিব্রত আর অপ্রস্তুত!
১৪)
- রোহান চাকরির পাশাপাশি এতকিছু একা সামলাস কিভাবে?
- তোরা যেসময়টা চামচামি, তেলবাজি, গুটিবাজি, পরচর্চায় ব্যয় করিস আমি তখন হ্যাপিনেসের পেছনে ছুটি!
১৫)
- কানাডায় সেটেল হবার পরও সারাদিন এফবিতে আপনার আগের ব্যাংকের প্রমোশনাল পোস্ট দেন কেন হুদাই!
- বহুদিনের অভ্যাস ভাই, সহজে ছাড়তে পারছিনা!
১৬)
- এমএনসির হাইস্যালারির জবটাও ছেড়ে দিলি?
- দোস্ত জন্মাইছি সাহিত্যচর্চার জন্য আর শালারা খালি বলে, অলিতেগলিতে দোকানে দোকানে সারাদিন বিড়ি বেচতে থাক!

১৭)
- নিজেরটাসহ ব্রাঞ্চের মোট পাঁচজনের প্রমোশন রিকমেন্ডেশান লেটার আমি একাই লিখে দিয়েছিলাম একবার।
- তারপর?
- সেবার আমি বাদে বাকি চারজনেরই প্রমোশন হয়েছিল!
১৮)
তেরোতম ইন্টারভিউ শেষে স্বপ্নের অফার লেটার পেলাম যদিও বারোতম ব্যর্থতাতেই ব্যাচমেট প্রেমিকা আমার অনেক সিনিয়র বিসিএস ক্যাডারকে বিয়ে করে ফেলছে!
১৯)
- দুদুবার হাইলি রিকমেন্ড করেও প্রমোশন দিতে ব্যর্থ বসকেই বেস্ট বস বলিস কেনরে?
- ক্যারিয়ারে একমাত্র তিনিই দাবালীগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ছুটি দিয়েছিলেন!
২০)
আর্লি লিভের পর বাসায় ডিনার সেড়ে আইডি কার্ড ঝুলিয়ে অফিসের ইস্ত্রী নষ্ট শার্টেই লেট আওয়ারে বিগবসকে দেখতে হসপিটালে যায় রতন!
*** which stories r ur favorite here? ***
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×