somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাদীর আদুরে হাত গুলো আর মাথায় এসে পরে না

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যাঁ… আইছে…… রাবণের পাল গুলা। এখন কাছে আসবে মিষ্টি মিষ্টি দুইডা কথা বলবে তারপর আবার কিছু নেওয়ার আবদার করবে। প্রয়োজন ছাড়া এদের ছায়াও দেখা যায়না। উহঃ যত্তসব জ্বালা হইছে আমার!
পাশের ঘর থেকে ভেসে আসা বৃদ্ধা দাদীর এই অভিমানী কথা গুলো কখনো পুরানো শোনায় না। যদিও সেই ছোট থেকেই কথা গুলোর সাথে পরিচিত হয়েছি। আজ দীর্ঘ ১২ বছর পর এ বাড়ীতে পা রাখলাম। ব্যস্ততা কখনো আমাকে একাকীত্ব করেনি। সেই ছোট বেলায় গ্রীষ্মকালীন ছুটিতে দলবেঁধে দাদী বাড়ী আসতাম হৈ হুল্লো চলতো। দিন সাত আটেক পর আবার সেই কালো ধোয়া, জঞ্জাল আর রাজপথের ব্যস্ত গাড়ীর টো টো হর্ণের নগরীতে ফিরে আসতাম। সঙ্গে থাকত দাদীর হাতে বানানো পিঠা, পায়েস, নাড়ু আরো কত কি যে!
এতদিন পর আসলাম, এখানকার সব কিছুর পরিবর্তন চোখে পরার মত। রাস্তাঘাট আর সেই আগের মত এবড়োখেবড়ো মাটির নেই, পিচ ঢালা হয়েছে। কালো রঙ্গের পিচ ঢালা রাস্তা দূর থেকে দেখলে যেন মনে হয় শহুরে কোন কালো নর্দামা একেবেকে গেছে। দোকানপাটও ছিল তখন নগণ্য। এখন শহরের আবছা ছায়া এখানে লক্ষ্য করা যায়।
যাইহোক, কাকীমার সাথে কুশল বিনিময় শেষে দাদীর ঘরে এলাম। দাদীর চশমা, দাদীর সেই প্রিয় আয়না সেই আগের মতই পরিপাটি সাজানো আছে টেবিলে। বিছানার উপরে দাদীর ব্যবহৃত সেই চাদরটা ভাজ করা। বিছানার কাছে গেলাম, দাদীর পানের বাটিটাও স্বযত্নে রাখা। ভয়ে ভয়ে দাদীর চাদর টা হাতে নিয়ে দেখছিলাম এই বুঝি দাদী হুঙ্কার ছাড়ে। হতছ্যাড়া, আমার অনুমতি না নিয়ে আমার ঘরে ঢুকেছিস কোন সাহসে, বের হ, জলদি বের হ, আমি মরলে তখন আসিস।
আমাদের প্রতি দাদীর এই অভিমান গুলোর যথেষ্ট কারন ছিল, দাদী সব সময় চাইতো আমরা যাতে এখানেই থেকে যাই। বাবার অফিস আর আমাদের পড়াশুনার জন্য শহরেই থাকতে হয়েছে। দাদী যেখানে চাইতো তার এই শেষ বয়সে আমরা তার পাশে থাকি, সেখানে আমরা বছরে ১/২ বার এ বাড়ীর চৌকাঠে পা দিতাম। দাদা গত হবার পর থেকেই দাদী একা মানুষ, একাকীত্বের সঙ্গী হিসেবে খুব করে আমাদের পাশে চাইত। আজ দাদী নেই, দাদীর সেই হুঙ্কারটাও নেই। কাছে আসার কিছু পরেই দাদী সব ভুলে আমাদের নিয়ে ব্যস্ত হয়ে পরতেন। সব নাতী নাতনীদের বুকে নিয়ে দাদী একটাই কথা বলতেন "তোরা আমার চান্দের বাজার" । দাদীর মততাময়ী সেই স্পর্শগুলা কখনোই কোন কিছুর সাথে তুলনা করা যাবেনা। এখন, আমাদের জন্য দাদীর সেই নিষিদ্ধ ঘরে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। দাদীর বিছানায় গা এলিয়ে দেই যেন দাদীর কোলেই শুয়ে আছি। দাদীর আদুরে হাত গুলো আর মাথায় এসে পরে না।
দাদীর চাদর নাকে নিয়ে শুখে দেখলাম, আজো সেই দাদী দাদী ঘ্রাণ অষ্টেপৃষ্ঠে লেগে আছে…
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×