somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পটা কাল্পনিক নয়

২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে বুড়ো মানুষটি উঠে দাঁড়িয়ে বললেন,
আম্মা বসো। কিশোরী মেয়েটি অবলীলায়
বসে পড়লো সিটে, সংকোচহীন... যেনো এটাই তার প্রাপ্য ছিলো।
উপেক্ষা করলো বয়স্ক দাঁড়িয়ালা বাবার বয়সী মানুষটাকে। বলা যেত,
না চাচা আপনিই বসুন।কানে ইয়ারফোন লাগিয়ে ধন্যবাদ জানানো হয়ত
বেমানান...মিউজিকের তাল কেটে যায়!

আমি ঠিক পেছনের সিটে। বুড়ো মানুষটিকে বসতে বললাম।
তিনি বললেন, 'না বাবা থাক...তুমি বসো, আমি সামনেই নেমে যাবো'।
আমি আর মাথা না ঘামিয়ে ঝাল
মাখানো চিনাবাদাম খাওয়ায় মন দিলাম।
নিয়ন আলোয় ঢাকা শহর... একটার পর
একটা ল্যাম্পপোস্ট পেরিয়ে যাচ্ছি,
পাঁচটাকার চিনাবাদাম শেষ হওয়ার পথে।

বুড়ো মানুষটা দাঁড়িয়েই আছেন। ভার্সিটি পড়ুয়া মেয়েটির
কানে ইয়ারফোন... প্রতিটি তাল ধরার চেষ্টারত! আজকালকার হিন্দি মিউজিক গুলো 'সেইরকম জোস'।

আমি বললাম, চাচা বসুন! বুড়ো মানুষটির
একই উত্তর। সামনেই নেমে যাবে...
কপাল বেয়ে ঘাম গড়িয়ে দাঁড়ির অগোচরে মুখ ঢাকে...
হয়ত লজ্জায়।

গন্তব্যের বেশ কিছুটা আগেই আমি নেমে পড়লাম। ঝিরিঝিরি কয়েক
ফোটা বৃষ্টি...খারাপ না। নিয়ন আলোয় আলোকিত রাস্তা... আমার যান্ত্রিক
শহর... কথনো আবেগময়।

আমি হাঁটছি...হাঁটাটা জরুরী,মেদ জমেছে। এই বয়সে বুড়িয়ে গেলে চলবে না, মাজা শক্ত করে দাঁড়াতে হবে... সন্তানতুল্যদের বসতে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকতে শিখতে হবে।

আমি বরং হাঁটি... হাঁটতে হাঁটতে স্ট্যাটাস রেডি করি।
বুড়ো মানুষটা হয়তো এখনো দাঁড়িয়ে আছে... হয়ত সামনেই নেমে যাবেন। মেয়েটার কানে হেডফোন...চমত্‍কার চমত্‍কার গান একের পর এক বেজেই চলেছে। হয়ত মুঠোফোন সংসার সাজাচ্ছে... সংসার ভাঙ্গছে। টিভি, ফ্রীজ, পিসি, আলমারী, এটাচড বাথরুম...গোলাপী রংয়ের বেডসীট, আকাশী বেডরুম... ছোট বাবু, বাবুর বাবার লাল টাই, চকচকে জুতো... হাতাকাটা মেক্সি, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, কিচেন,সোফা.... সুন্দর পরিপাটি সংসার। যে সংসারে সব ই থাকবে, শুধু বাবার বয়সী কোন বাবা থাকবে না।

বিঃদ্রঃ গল্পটা কাল্পনিক নয় ।

উংসর্গঃ সকল বাবাদের যাঁরা সন্তানসমতুল্যদের বসিয়ে রেখে আজীবন ঘাম ঝড়িয়ে গেলেন।
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×