
যখন পড়তে পারতাম না শুধু ছবি দেখতাম , সেই সময় থেকেই সোভিয়েত বই গুলো আমার সঙ্গী।
আব্বা বই গুলো কিনে আনতেন আর বোনেরা পরে শোনাতো। প্রগতি প্রকাশনা বন্ধ হয়ে গেছে অনেক আগে। এখন আর বই ছাপা হয়না। সময় পাল্টে যায়। পাল্টে যায় ছেলেবেলা।
ছোটবেলায় রাশিয়ান বই গুলো বানান করে পড়েছি। এখনো সেই স্মৃতি শুধু স্মৃতি মনে হয়না। হয়তো অন্য কিছু।
সেই অদ্ভুত সুন্দর ছবি সম্বলিত শৈশবের মিষ্টি গল্প গুলো ধীরে ধীরে স্মৃতির রঙিন মলাট খুলে বের করছি। আমার মত ছোটদের জন্য ...
মলাট:

এক.

দুই.

তিন.

চার.

পাঁচ.

ছয়.

সাত.

আমার কথা :
ছোটবেলায় এই বই গুলো আমার মাথার কাছে রাখা থাকতো। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে যেতাম ! স্বপ্নে চলে যেতাম রাশিয়ান বুলভার থেকে কোনো নির্জন চকে।
সুন্দর ছবিগুলো তে আর লেখায় সম্ভবত একটা মোহ ছিল যা আজও কাটেনি।
কিংবা স্মৃতিকাতরতা খুব জ্বালায় আমাকে।
আগেও আমার সোভিয়েত শৈশব শেয়ার করেছি। নিচের লিংক থেকে পড়তে পারেন।
ধীরে ধীরে আরো শৈশব ভাগাভাগি করা হবে। ভাগাভাগিতে আনন্দ আছে।
আরো সোভিয়েত শৈশব :
১। সাত বন্ধু ইয়ুসিকের - ( আমার সোভিয়েত শৈশব )
২।রূপের ডালি খেলা - (আমার সোভিয়েত শৈশব)
৩। জ্যান্ত টুপি (আমার সোভিয়েত শৈশব)
৪।সভ্য হওয়া - (আমার সোভিয়েত শৈশব)
৫। মালপত্র (আমার সোভিয়েত শৈশব)
৬।শেয়ালের চালাকি ১ (আমার সোভিয়েত শৈশব)
৭।মোরগ ভাইটি (আমার সোভিয়েত শৈশব)
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



