somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোর পথে হোঁচট খেয়ে দেখি হারিয়ে গেছি আধাঁরে .......

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১.

কেন তোরা প্রোটেকশন নিস্ নাই ?
না , ভেবেছিলাম কিছু হবে না !
পাগল নাকি ? এমন করতে গেলি কেন ? এখন বাদ দে। কিছুদিন পরেই তো তোদের বিয়ে। এখন এমন সিদ্ধান্ত নিস্ না, বাচ্চাটাকে পৃথিবীতে আন। ভাইয়া কি বলে ?
তোদের ভাইয়া কিছুই বলে না। চুপ থাকে। যেন সব সিদ্ধান্ত আমার।

বান্ধবীদের অনুরোধ তাদের সিদ্ধান্তকে থামাতে পারিনি। তাদের সিদ্ধান্ত তারায় নিয়েছিল। তাদেরকেই নিতে হয়েছে।

নুমাদের বিয়ে হয় এই ঘটনার আড়াই মাস পরে। ওদের বিয়ের ৫ বছর হয়ে গেছে। নুমা এখনো কনসিভ করতে পারেনি। সদা হাসিখুশি নুমা নিয়মিত সামাজিক মাধ্যমে ছবি আপলোড দেয়। তাদের জীবনটা বেশ স্বাভাবিক ,আনন্দময় বলেই ধরে নেয় সবাই। যদিও গোপন অবসরে বৃষ্টির মত লোনা জল ঝরে নুমার চোখে।

২.
নতুন সংসার। টাকা পয়সার টানাটানি। এই মুহূর্তে বাচ্চার আগমন। কি ভাবে কি করবে ভেবে পায় না নীলা আর রুবেল। এই মুহূর্তে বাচ্চাকে পৃথিবী আনার অবস্থা কি তাদের আছে ? বাড়তি খরচ কোথা থেকে আসবে ? তারপর নীলাকে চাকুরী করতে হবে। এখন বাচ্চা নেয়ার সময় না। সাময়িক মন খারাপ হলেও বাস্তবতাকে মেনে নেয়া উচিত। বাস্তবতা খুব কঠিন।
সেই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে নীলার শরীর থেকে ফিটাস আলাদা করা হয়। সেটা ছেলে না মেয়ে ছিল নীলা বা রুবেল কেউই জানতে পারেনি।

কয়েক বছর পরে নীলা একটা মেয়ে জন্ম দেয় । ভাগ্যবানদের নাকি আল্লাহ নেয়ামত হিসাবে কন্যা সন্তান দান করেন। নীলা রুবেল খুব খুশি। তাদের সংসারে কোন অভাব নেই।
সেই ফিটাসের নিষ্পাপ প্রস্থান নিয়ে হয়তো তারা আর ভাবে না। কিংবা কে জানে আমরা যা দেখি সেটা সঠিক নাও হতে পারে।
আধাঁরে হারিয়ে যাওয়া সেই ফিটাসের কান্না কিংবা মা ডাক নীলা নিশ্চয় শুনতে পান কখনো কখনো।

৩.
'দুঃখিত , আমি আবরোশন করা করাই না । একটি ভ্রূনকে বাচ্চা রুপে পৃথিবীতে আনতে আমি চিকিৎসা দিয়ে থাকি। ভ্রুণকে চলে যেতে নয়।'
দেশসেরা গাইনিকোলজিস্ট ডাঃ কামরুন্নেসা কথাগুলো বেশ কঠিন ভাবেই বললেন। এই কথা তিনি অনেকবার বলেছেন।
তার সামনে তরুণ-তরুণী বসা । তারা তাদের ভ্রূণকে বড় হতে দিতে চাননা। বিয়ে নিয়েও তারা আপাতত ভাবছে না। । তাদের সাথে কথা বাড়াতে ইচ্ছা হচ্ছে না।

আপনার সমস্যা কি? আমরা তো টাকা দিয়ে চিকিৎসা নেবো। - মেয়েটা বেশ ঝাঁঝালো কন্ঠ বলে উঠলো। ছেলেটার কপাল কুঁচকানো। নামকরা ডাক্তারের কাছে আসা ঠিক হয়। এদের দাম বেশি।

'টাকা নিয়ে যেখানে এবরোশন করায় আপনারা সেখানে যান। ডাক্তারের অভাব নাই। আর যাবার আগে ফীসটা রিটার্ন করে নিবেন। '

ডাঃ কামরুন্নেসা বেল টিপলেন। তিনি কিছুক্ষন রুগী দেখবেন না। সেলফে রাখা পত্রিকার পাতা উল্টাচ্ছেন। তার মনটা বিষণ্ণ।

মেডিক্যাল কলেজে প্রথমে যেদিন তিনি ল্যাব রুমে ঢোকেন তখন বয়ামে মাতৃগর্ভে শিশুর প্রতিকৃতি দেখেছিলেন। ভেবেছিলেন এগুলো মোমের পুতুল। পরে জানলেন যেসব শিশু জন্মের আগে মারা যায়। তাদের বাবা মা এখানে দান করে দিয়ে যায়।

ডাঃ কামরুন্নেসার মনখারাপ হতে শুরু করেছে। আগেও হয়েছে। ভবিষ্যতেও হবে। ডাঃ কামরুন্নেসা নিঃসন্তান অথচ তিনি হাজার শিশুকে পৃথিবীর আলো দেখতে সাহায্য করেছেন।

৪.
বাংলাদেশের লেজেন্ডারি ব্যান্ড অর্থহীন। তাদের নিজেদের অর্থহীন দাবি করলেও ভীষণ অর্থবহ গান তৈরি করেছে 'ফিটাসের কান্না' শিরোনামে। ফিটাসের কান্না জন্মাবার আগেই হারিয়ে যাওয়ার গান , নাড়ি ছিন্নের গান। গর্ভপাত নিয়ে গান। আবরোশন নিয়ে বাংলা ব্যান্ডের ইতিহাসে আর কোন গান আছে নাকি আমার জানা নেই। অর্থহীনের একটা আন্ডাররেরেড গান বলা চলে এটাকে। গানটা আমার প্রিয় গানের একটা। গীটারিস্ট শিশিরের গিটার সোলো আমার মোবাইলের রিং টিউন হিসাবে রাখা আছে।


ফিটাসের কান্না

বেঁচে ছিলাম জন্মাবার স্বপ্ন নিয়ে
মিশে ছিলাম তোমার রক্তস্রোতে,
আলোর পথে হোঁচট খেয়ে দেখি
হারিয়ে গেছি আধাঁরে

কালো জলে…..কালো জলে।

বেঁচে ছিলাম জন্মাবার স্বপ্ন নিয়ে
মিশে ছিলাম তোমার রক্তস্রোতে,
আলোর পথে হোঁচট খেয়ে দেখি
হারিয়ে গেছি আধাঁরে
কালো জলে…..কালো জলে।

ঝরবো আমি নোনা জলে
বৃষ্টি হয়ে তোমার গোপন অবসরে,
অলস চোখে ভাঙ্গবো আমি
ভোরের ঐ শিশির বিন্দু
কষ্টে গড়া সূর্যের আর্তনাদে….আর্তনাদে।

কষ্টের এই নষ্ট সময়ে
ছায়ার মাঝে বন্দী এ হৃদয়,
মায়ার শূন্যতায় লুকাবো তোমায়
কষ্টে গড়া আলোর আর্তনাদে….আর্তনাদে।

ঝরবো আমি নোনা জলে
বৃষ্টি হয়ে তোমার গোপন অবসরে,
অলস চোখে ভাঙ্গবো আমি
ভোরের ঐ শিশির বিন্দু
কষ্টে গড়া সূর্যের আর্তনাদে….আর্তনাদে।

ভালোবাসার তীব্র জোসনা দিয়ে
পারোনি তুমি মমতায় বাঁধতে,
নিষ্পাপ আমার প্রস্থান লিখা থাকবে না
সাজানো কোন এপিটাফে…………

সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৫
১৫টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×