somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমিলির কান্না ছুয়েছে হৃদয়

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শরীফ উদ্দিন সবুজঃ
আমাদের ছোটবেলার কথা। তখন ফুটবলের স্বর্নযুগ। ফুটবল নিয়ে উন্মাদনার শেষ নেই। আবাহনী, মোহামেডানের খেলা নিয়ে মারামারি পর্যন্ত হয়ে যেত। ফুটবল নিয়ে নাটক, সিনেমাও হতো । ‘আবাহনী আবাহনী , মোহামেডান, কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান, জয় আবাহনী জয় মোহামেডান।’ এই গান এখনও মনে আছে। এসময় বাংলার ম্যারাডোনা হিসেবে মাঠ দাপিয়েছেন স¤্রাট হোসেন এমিলি। গতকালও নারায়ণগঞ্জের ক্রিড়া সংগঠক বাবুল ভাই বললেন, এমিলির রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। ম্যারাডোনার মতোই খাটো মানুষ এমিলি। আগে তাকে ম্যারাডোনার মতো দেখাতো। এখন ম্যারাডোনার পোষাক পড়লে তাকে পুরো-ই ম্যারাডোনা দেখা যায়। ২৫ অক্টোবর সকালে হঠাৎ করেই শুনলাম বাংলার এই ম্যারাডোনা লাঞ্ছিত হয়েছেন। বাইরে কোথাও না। নিজ শহরে। এলিটদের ক্লাবের দাবীদার নারায়ণগঞ্জ ক্লাবে। ছুটে গেলাম বাংলার ম্যারাডোনার বাসায়। একটি পরিবারের আতঙ্কিত সদস্য সবাই পাশাপাশি বসে আছেন। এমিলি জানালেন, আওয়ামীলীগ নেতা, সাবেক সাংসদ শামীম ওসমান তাকে পিটিয়েছেন। মুখে পিস্তল ঢুকিয়ে হত্যার হুমকি দিয়েছেন। কি অপরাধে এমন নির্যাতন জানেন না এমিলি। এমিলিকে কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়লেন এমিলি ও তার পরিবারের সদস্যরা।
বিভিন্ন টিভি চ্যানেলে পাঠানোর পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের ফেসবুকে আমরা ভিডিওটি ছেড়েছিলাম। সাধারনত ফেসবুকে ছাড়া নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের ভিডিওগুলি ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিট দৈর্ঘের হয়। এমিলির অভিযোগের ভিডিওটি চার মিনিটের। আমাদের ভিডিওগুলি কমপক্ষে পাঁচশজন সর্ব্বেচ্চ সাত হাজার জন দেখেন। আমাদের ধারনা ছিলো এ ভিডিওটিও পাঁচশ’র বেশি ক্লিক হবে না। কারন এত দীর্ঘ ভিডিও দেখার ধৈর্য সবার থাকেনা। কিন্তু আমাকে বিস্মিত করে দিয়ে আজ সকাল দশটা আট মিনিট পর্যন্ত এ ভিডিওটি দেখেছেন আঠার হাজার ছিয়ানব্বই জন। শেয়ার হয়েছে ৩৭২ বার। আমাদের পোষ্ট করা ভিডিওটির আরেকটি কপি দেখেছেন আরো প্রায় পাঁচশজন। নারায়ণগঞ্জে প্রথম অনলাইনের ধারনা নিয়ে এসেছিলো নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম। ভিডিও দেয়ার কাজটিও আমরাই প্রথম শুরু করি। এই ভিডিওটির মাধ্যমে দর্শকদের বিপুল সাড়া মানুষের জন্য কাজ করতে আমাদের উৎসাহ যোগাবে।
এ ভিডিওটিতে এমিলির পক্ষে ব্যাপক সহানূভূতি দেখিয়েছেন দর্শকরা। সাবেক সাংসদ শামীম ওসমানের পক্ষেও বলেছেন কেউ কেউ। এমিলির প্রতি সহানূভূতি দেখিয়ে মিলন রহমান নামের একজন দর্শক লিখেছেন, ‘জ্যাকসন হাইটে বসবাস করতেন এমিলি। তাকে সবসময় আমি একজন ভালো মানুষ হিসেবে দেখেছি। কঠোর পরিশ্রম করে তিনি অর্থ উপার্জন করেছেন।’ বশির জামান বলেছেন, ‘আমি আমার চোখের পানি আটকে রাখতে পারলাম না।’ সুলতান মাহমুদ রাসেল বলেছেন,‘ আমিও ভিডিওটি দেখে ভীষনভাবে বেদনাহত হয়েছি।’ নাজমুল আহসান বলেছেন, ‘ এমিলি ভাই আপনি বাংলাদেশের ফুটবলের সোনালী সময়ের প্রতীক। আপনার কান্না দেখে আমি আমার কান্না থামিয়ে রাখতে পারলাম না। আমি শামীম ওসমানকে ঘৃনা করি। শামীম ওসমানকে ঘৃনা করি। শামীম ওসমানকে ঘৃনা করি। যদি শেখ হাসিনা একে প্রশ্রয় দেয় তবে তাকে অনেক পস্তাতে হবে।’
শামীম ওসমানের পক্ষে জিয়াদ হাসান লিখেছেন, ‘এতই যদি ভালো মানুষ তাহলে পিস্তলগুলির নাম কিভাবে বলে ? .. ভন্ড।’ এর জবাবে শাহাদাৎ হোসেইন খোকন বলেছেন, ‘ আর্মস এর নাম জানলেই মানুষ খারাপ, ভন্ড হয়ে যায় ? গুগল সার্চে গেলেই পৃথিীবীর যেকোন অস্ত্র সম্পর্কে আপনার ধারনা হয়ে যাবে। ’ ইসরাত জাহান এমিলির আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। জসি চৌধুরী এমিলির অর্থের উৎস সম্পর্কে বলেছেন, ‘ এমিলি আমেরিকায় কন্সট্রাকশন এর কাজ করে অর্থ উপার্জন করেছেন। কাজ করতে গিয়ে আহত হয়েছেন। পরে কোম্পানী তাকে মিলিয়ন ডলারের ক্ষতিপূরন দিয়েছে। এভাবে সে টাকার মালিক হয়েছে।’
সবার মন্তব্য আর ভিডিওটি দেখতে যেতে পারেন ফেসবুকে narayanganj24.com সার্চ দিতে পারেন। #


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×