~~~ঘুরে দেখতে চান ঢাকার সব দর্শনীয় জায়গা! একটু খোলা বাতাস, সবুজ ঘাসে হাঁটা, সবার সাথে মজা করা আর সাথে দই ফুসকা। কেমন মজা হবে বলেন? ঢাকা শহরে ঘরের মধ্যে বদ্ধ না থেকে ঘুরে আসুন কিছু সুন্দর জায়গায়। ঢাকার চারপাশে ভালো করে খেয়াল করে দেখুন এমন যান্ত্রিকতার মাঝেও এমন কিছু জায়গা রয়েছে যেখানে গেলে মন এমনিতেই অনেক ভালো হয়ে যায়। সত্যি বলছি, একেবারে মিথ্যা নয়। বিশ্বাস না হলে মন খারাপের মুহূর্তে একবার যাচাই করে দেখতে পারেন। ঘুরে আসতে পারেন এসব জায়গায়।
১. হাতিরঝিল : র্তমানে হাতিরঝিল সবাই চেনেন। না দেখলে বিশ্বাস হবে না যে এই হাতিরঝিল ছবির তুলনায় বাস্তবে এতটাই সুন্দর। এই হাতিরঝিলে ঢাকাবাস্ইী বর্তমানে তাদের অবসর সময় কাটাতে ছুটে যান। এর সুমধুর খোলা বাতাস আপনার মনকে নিমেষেই ভালো করে দিতে পারে। সন্ধ্যার দিকে যে আলোর খেলা দেখা যায় সেটি তো অসাধারন।
২. আশুলিয়া : সাভারের পরে আশুলিয়া এমন একটি সুন্দর জায়গা যেটিকে অনেকেই ঢাকার সমুদ্র সৈকত বলে আখ্যা দিয়ে থাকেন। পানির ওপর বাঁশের মাচার, নৌকা ভ্রমণ, কাশফুল আরো অনেক কিছু আছে আশুলিয়াতে। আপনার সময়টা ভালোই কাটবে। আর বন্দুরা থাকলে তো কথাই নাই।
৩. ধানমন্ডি লেক : ধানমন্ডি লেক খুবই সুন্দর একটি জায়গা এবং ঢাকার একটি দর্শনীয় স্থান।। গাছ-গাছালি, লেক, দৃষ্টি নন্দন লোহার সেতু ,পানির ফোয়ারা, লেকের পাড়ের ছোট কুটির ইত্যাদি মিলিয়ে লেকটি বেশ আকর্ষণীয় বলা যায়। ধানমন্ডি লেকটির নির্দিষ্ট কোনো খোলা ও বন্ধের সময়সূচী নেই তবে ভোর ৫.০০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত দর্শনার্থী অবস্থান করতে পারবেন।
৪. পুরানো ঢাকা: আপনি দেখেছেন কখনো ১০০ বছরের পুরানো ঘরবাড়ি? শুনতে চান তাদের ইতিহাস, তবে আপনাকে যেতে হবে পুরোনো ঢাকায়। আর খেয়ে আসুন বিউকি বা নুরানীর লাচ্ছি সরবত বা বেচারাম দেউড়ির বোরবানির ফুচকা। আর এর ইতিহাস জানতে নিতে পানেন কোনো অভিজ্ঞ লোকের সাহায্য। যেমন: dhaka tour package
৫. গুলশান লেক : গুলশান ঢাকার একটি অভিজাত এলাকা। গুলশান এবং বনানীর মাঝামাঝিতে অবস্থিত গুলশান লেকটিও বেশ সুন্দর দেখতে। বিশেষ করে রাতের বেলায় এর শোভা বেড়ে যায় শতগুণ। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ভালো জায়গা হচ্ছে গুলশানের ব্রীজটি।

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



