
ছবিতে যাকে দেখছেন ইনি হলেন কালিবাবা । তবে অামরা একজন দরবেশ বাবাকে চিনি; দেশের সব বন-জঙ্গল বিলীন হয়ে যাওয়ায় যিনি ধ্যানে বসার জায়গা না পেয়ে নগরে বাস করেন । ধবল-সাদা চুল-দাড়িতে তার নূরের অালো । পোশাকও পরেন তিনি সাদা-কালো ।
নির্বাচনের খায়েশ পূরণে একটা পক্ষ্য যখন ঋণ খেলাপি, বিল খেলাপি এবং স্বাক্ষর খেলাপির গ্যাড়াকলে ঠগ বাছতে গ্রাম উজাড় হওয়ার জোগাড়; ঠিক তখনই দরবেশ বাবা নিশ্চিন্তে উপরওয়ালর ধ্যানে মশগুল । তেনার নামে কারা যেন নমিনেশন পেপার সাবমিট করেছে । তিনি নির্লোভ মানুষ, সহায়-সম্পত্তি বলতে তেমন কিছুই নাই । এতএব তিনি জানেন, তার নমিনেশন বাতিল হবেনা, হওয়ার প্রশ্নই উঠেনা ।
এখন বুকের মধ্যে যার কালিবাবার নেশার সরবত, তাকে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে খেয়ে ফেলতে হবে; তাতে যদি পঞ্চরসও মেশানো থাকে - কিছু করার নেই । কারন তার উঠান অার কোন দিনই সোজা হবেনা; যতই নাচ শিখে অাসুক না কেন ।
দরবেশ বাবারা ক্রমশ দীর্ঘজীবী হবে, তাদের পুণ্য একদিন পদ্মা মেঘনা যমুনাকেও হার মানাবে । কারন ওরা জেনে গেছে, দশ কোটি ত্রিশুলের অাঘাত তারা সহ্য করতে পারবে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

