
শুধু আমি না, অন্য সবাইও রাস্তা ছেড়ে দিয়েছে
তবু মশার ভয়ে কেন কামান সাজাতে বলছো বার বার ?
তার চেয়ে, চাঁদের কপালে টিপ দেওয়া হাই ভোল্টেজ শক্তিকে বলে দাও
অমাবস্যার রাতে যেনো তারা পথ না হারায় ।
এখনো ইচ্ছে করলে তুমি প্রতিদিন
জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করে যেতে পারো নির্ঝন্ঝাট...
আমি শর্টকার্ট কোন রাস্তা খুঁজে না পেলে, না হয় কানা গলিতে ঢুকে পড়বো,
তাতে কপালের ঘামে যদি লেখা হয়ে যায়
ভাগ্যের পরিহাস; তবে জেনে রেখো, তুমি সেই নারী
যে আমার স্বাভাবিক চলার পথকে বাঁধাগ্রস্থ্য করেও
নিজেকে নিরাপদ ভাবতে পারছো না
আসলে তোমার এভাবে ভয় পাওয়া ঠিক মানায় না ।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



