
কোন গাছের উপর থেকে যে একবারও পড়ে যায় নি
কিংবা পড়ে যাবার পর দ্বিতীয় ও তৃতীয় ডাল ধরে
নিজেকে বাঁচানোর কোন কৌশল শিখেনি; সে এবার
পাইপ বেয়ে দশ-তলা বিল্ডিং এর ছাদে উঠেছে
জিততে
ভূত তাকে ওখান থেকে ঠেলা দিয়ে ফেলে দেবে জেনেও
কারণ, ইতোমধ্যে তার নাকি প্রশিক্ষণ নেওয়া হয়েছে
সানসেট ধরে ঝুলে কিভাবে নিজেকে বাঁচাতে হয় - তার,
কিন্তু ওর জানা ছিলোনা, প্রতিটা সানসেটেই একজন করে
ভূত দাঁড়িয়ে আছে
যারা তাকে বার বার ফেলে দিয়েও মারতে পারে,
তারপর, পুরো বিল্ডিংটাকে একদিন গুঁড়িয়ে দিয়ে
পেতনীর সাথে হাত মেলাতে পারে
দুধে-ভাতে দীর্ঘজীবী হতে...
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



